অপরাধ

মাদককাণ্ডে পিয়াসার বিচার শুরু

সান নিউজ ডেস্ক: রাজধানীর গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

আরও পড়ুন: ছয় দেশ থেকে তেল কিনবে সরকার

বুধবার (১১ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৪ এর বিচারক মোহাম্মদ মোরশেদ আলমের আদালত আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন।

এর মাধ্যমে এ মামলার বিচার শুরু হলো। একই সাথে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৭ এপ্রিল দিন ধার্য করেন আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সায়েদুর রহমান বিষয়টি জানিয়েছেন।

আরও পড়ুন: ছয় দেশ থেকে তেল কিনবে সরকার

২০২১ সালের ১ আগস্ট রাতে রাজধানীর বারিধারায় পিয়াসার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে ডিবি পুলিশ। পরে পিয়াসাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানাসহ তিন থানায় মামলা দায়ের করা হয়। বর্তমানে তিনি সকল মামলায় জামিনে রয়েছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা