বিনোদন

সোহরাওয়ার্দীতে সারি সারি ফাঁসির মঞ্চ 

নিজস্ব প্রতিবেদক: সোহরাওয়ার্দী উদ্যানে নির্বিচারে গাছ কেটে ফেলার প্রতিবাদে এক ব্যতিক্রমী এই প্রতিবাদ অংশ নিয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা। তার সঙ্গে শামিল ছিলেন চলচ্চিত্র নির্মাতা শাহাদাত রাসেল, অভিনয়শিল্পী মনীষা অর্চি ও থিয়েটার কর্মী আলী আফসার।

সোমবার( ১০ মে) সোহরাওয়ার্দী প্রাঙ্গণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় কাজী নওশাবাসহ এসব শিল্পীরা প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করে দেখিয়েছেন গাছ কাটার বিপদ। তিনটি ফাঁসির মঞ্চে সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়ানো তিনজন। পাশাপাশি উন্নয়নের প্রতীক হিসেবে কুড়াল হাতে ছিলেন আরও একজন।

সোহরাওয়ার্দীর গাছ কাটা নিয়ে প্রশ্ন তুলে এ ব্যাপারে নওশাবা বলেন, ‘প্রকৃতি ধ্বংস করে উন্নয়ন করা কি সত্যিকার অর্থে খুব জরুরি? আমি উন্নয়নের পক্ষে, তবে প্রকৃতিবান্ধব উন্নয়ন চাই। আমার মনে হয়, প্রতকৃতি ধ্বংস করে উন্নয়ন কোনো সংবেদনশীল মানুষই চাইবেন না। প্রকৃতি তো আমাদের শেকড়। তাই শেকড় ছিন্ন এমন উন্নয়ন চাই না।’

প্রতিবাদকারীরা বলেন, এটা শুধু সোহরাওয়ার্দীর গাছকাটা নিয়েই নয়, আমরা পৃথিবীর সব জায়গায় গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ দাঁড়িয়েছি। আমরা প্রতীকী গাছের রূপ ধরে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিলাম।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা