ফাঁসির আসামি ফয়সাল বেঙ্গালুরুতে গ্রেফতার
অপরাধ
ব্লগার অনন্ত হত্যা

ফাঁসির আসামি ফয়সাল বেঙ্গালুরুতে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বেঙ্গালুরু থেকে বাংলাদেশের সিলেট জেলার ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফয়সাল আহমদকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

আরও পড়ুন : স্বর্ণের দাম কমছে ভরিতে ১১৬৬ টাকা

২০১৫ সালের ১২ মে অনন্ত বিজয় দাসকে খুন করা হয়। তারপরই ভারতে পালিয়ে যায় ফয়সাল। তখন থেকে সে ভারতেই ছিল।

জানা যায়, বাংলাদেশের গোয়েন্দারা জুন মাসের শুরুর দিকে ফয়সালের খোঁজ পান। তারা ফয়সালের মোবাইল নম্বরও ভারতকে দেন। এরপর কলকাতা পুলিশের বিশেষ টাস্কফোর্স মোবাইল ট্র্যাক করে দেখে সে বেঙ্গালুরুতে রয়েছে।

গত শুক্রবার (১ জুলাই) তাকে গ্রেফতার করা হয় এবং রোববার (৩ জুলাই) কলকাতায় আনা হয় বলে জানিয়েছে ডয়েচে ভেলে।

আরও পড়ুন : কমেছে শনাক্ত ও মৃত্যু

কলকাতা পুলিশের কাছে জেরার মুখে আসামে জঙ্গি কার্যকলাপের কথা স্বীকার করলেও অনন্ত বিজয়ের হত্যায় জড়িত থাকার দায় এড়িয়ে গেছে ফয়সাল। তার দাবি, তাকে ওই মামলায় ফাঁসানো হয়েছে।

পুলিশ সূত্রের সংবাদ, ফয়সাল জেরার মুখে বলেছে, বরাক উপত্যকায় আল কায়দার আসাম মডিউলকে শক্তিশালী করার দায়িত্ব ছিল তার ওপর।

বাংলাদেশ পুলিশের হাতে এবার ফয়সলকে তুলে দেওয়া হতে পারে।

আরও পড়ুন : চাপের মুখে বরিস জনসন

আসামি ফয়সলের কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট পাওয়া গেছে। সেখানে মিজোরামের ঠিকানা রয়েছে। তার ভোটার কার্ড রয়েছে শিলচরের। বেঙ্গালুরুতে সে ড্রাইভিং লাইসেন্স বানিয়েছিল শাহিদ মজুমদার নামে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা