অপরাধ
ভয়ঙ্কর হয়ে উঠেছে কিশোর গ্যাং

জন্মদিনেই খুন এসএসসি পরীক্ষার্থী 

সান নিউজ ডেস্ক: রাজশাহীতে ভয়ঙ্কর হয়ে উঠেছে কিশোর গ্যাং। জন্মদিনে মো. সনি (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী কিশোরকে তুলে নিয়ে গিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়া সনির সঙ্গে তার বন্ধু তৈয়বুরকেও (১৭) তুলে নিয়ে যায়। তাকেও কুপিয়েছে হামলাকারীরা।

আরও পড়ুন: পুলিশ-গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

রোববার (০৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নগরীর হেতেমখাঁ সবজিপাড়া এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বর্তমানে তার বন্ধু তৈয়বুর রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত সনি (১৭) নগরীর রেলগেট এলাকার শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখির ছেলে। দুই মাস আগে বিয়ে করেছেন তিনি। রফিকুল ইসলাম পাখি রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি।

পুলিশ বলছে, নগরীর হেতেমখাঁ সবজিপাড়া মহল্লার সমবয়সী একদল কিশোরের সঙ্গে বিরোধ চলে আসছিলে সনির। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার মারামারিও হয়েছে। পরে মিটমাটও হয়ে যায়। এরই জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে বিজেপি

নিহত সনির বন্ধু নয়ন জানান, রোববার সনির জন্মদিন ছিল। রাতে তারা কয়েক বন্ধু মিলে সনির জন্মদিন উদযাপন করছিল। এ সময় বাথরুমে পড়ে গিয়ে বন্ধু সিজারের (১৭) থুতনি কেটে যায়। আরেক বন্ধু তৈয়বুরও (১৭) সঙ্গে ছিল। সিজারকে নিয়ে তারা চিকিৎসার জন্য রামেক হাসপাতালে যাচ্ছিল। এ সময় হাসপাতালের সামনে থেকে তাদের চারজনকেই তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে সবজিপাড়ার গ্রুপটি। কিন্তু আহত থাকায় সিজারকে তারা ছেড়ে দেয়। সিজারের সঙ্গে সেও ছাড়া পায়। ওই সময় তারা তৈয়বুর ও সনিকে তুলে নিয়ে যায়। পরে সবজিপাড়া এলাকায় নিয়ে গিয়ে তাদের দুজনকে কুপিয়ে জখম করে চলে যায়।

ছেলের জখমের খবর পেয়ে হাসপাতালে ছুটে যান নিহত সনির বাবা রফিকুল ইসলাম পাখি। তিনি বলেন, সনি এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। বন্যার কারণে পরীক্ষা পিছিয়েছে। হেতেমখাঁ সবজিপাড়া এলাকার বিএনপি নেতা দিতির ছেলে আন্নাফ দলবল নিয়ে সনি ও তার বন্ধুকে তুলে নিয়ে যায়। তারাই তাদের কুপিয়ে ফেলে যায়।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

এ ব্যাপারে নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরই এ হত্যাকাণ্ড হয়েছে। ঘটনার পর এই কাণ্ডে জড়িতরা পলাতক রয়েছে। তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর নিহত সনির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হত্যার বিষয়ে পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

স্মিথ-লাবুশেনকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে চাপে রাখল বাংলাদেশ

ডারউইন টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে অস্ট্রেলিয়ার আরও দুই উইকেট তুলে নিয়ে ম্য...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন শুরু

যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে দ...

মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে স্বর্ণ-রুপা ছিনতাই

মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব শানবান্দা এলাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ফা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা