বিনোদন

‘সবকিছু পেছনে ফেলে আবার ফিরব’

বিনোদন ডেস্ক: নবাগত চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি শিশুশিল্পী হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন। তার ঝুলিতে রয়েছে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কিন্তু সাম্প্রতিক সময় তার ভালো কাটছে না।

দীঘির প্রথম অভিনীত ছবি ‘তুমি আছো তুমি নেই’ চলতি মাসের ১২ তারিখে মুক্তি পায়। ছবিটি সফলতার মুখ দেখেনি। তাছাড়া এই ছবি কেন্দ্রিক একটি নেতিবাচক মন্তব্যের জন্য নায়িকাকে শুনতে হচ্ছে নানা ধরনের কথা। এসব নিয়ে বুধবার (২৫ মার্চ) রাতে তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন।

পোস্টে ইংরেজিতে লিখেছেন নানান কথা। তিনি লেখেন, ‘আমি কারও মনোযোগ পাওয়ার জন্য এই লেখাটা লিখছি না। কেবল আমার মনের অবস্থা ভাগাভাগি করে নিচ্ছি আপনাদের সঙ্গে। আজ আমি আমার মানসিক অবস্থা নিয়ে কথা বলব। হতাশা! শব্দটা শুনে আপনার যেমন লাগছে, এই শব্দটা ততটাই হতাশার। এটা আসলেই জোরে আঘাত করে আর মনটা ভেঙেচুরে দেয়। আমি বরাবরই এমন একটা মানুষ, যে প্রতিনিয়ত স্বপ্ন দেখে। পূর্ণ আবেগ নিয়ে জীবনকে উপভোগ করে। পেছনে কথা বলা নিয়ে আমি কখনই বিরক্ত হইনি। কিন্তু এই সময়টা, এই অভিশপ্ত সময়টা আমাকে মানসিকভাবে ভেঙেচুরে ফেলেছে।’

তিনি আরও লিখেছেন, ‘আমি ভেতরে, বাইরে পুরাদস্তুর একটা ইতিবাচক মানুষ। আমি কখনই ভাবিনি যে আমি এভাবে মানুষের ট্রল, ব্যঙ্গ, উপহাস আর বিতর্কের শিকার হবো। আমি সব সময় এগুলোকে এড়িয়ে মানসিকভাবে শক্ত আর আত্মবিশ্বাসী থাকতে চেয়েছি। কিন্তু আর পারছি না। আপাতত আমি কারও ফোন ধরছি না। মেসেজের উত্তর দিচ্ছি না।’

পোস্টটির শেষে দীঘি লিখেছেন, ‘হয়তো কিছু মানুষ আমার এ রকম আচরণে বিরক্ত হচ্ছে, ভুল বুঝছে, আমার ওপর রাগও হচ্ছে। তবে আমার বিশ্বাস, সব ঠিক হয়ে যাবে। আমি সবকিছু পেছনে ফেলে আবার আমার মতো ফিরব। আমি একটু সময় চাই। এই সময়টুকু আমাকে আমার মতো থাকতে দিন। শুরু থেকেই আমার পরিবার, বন্ধু আর কাছের মানুষদের আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন। ভালোবাসা জানবেন।

‘তুমি আছো তুমি নেই’ ছবিটি পরিচালনা করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। এখানে দীঘির বিপরীতে নায়ক আসিফ ইমরোজ। ছবি ‍মুক্তির আগে প্রকাশ পায় এটির ট্রেলার। যেটি দেখে দর্শক দীঘিসহ এ ছবির সঙ্গে সম্পৃক্ত সকলের সমালোচনায় মেতে ওঠে। ট্রেলারটিকে নিম্নমানের বলে উল্লেখ করে সবাই।

এরপর একটি ভিডিও সাক্ষাৎকারে দীঘিও বলেন যে, দর্শকদের সঙ্গে তিনি একমত। নিজের ছবির ট্রেলার নাকি তারও ভালো লাগেনি। এ ছবি প্রেক্ষাগৃহে চলবে না বলেও মন্তব্য করেন তিনি। এ ঘটনায় দীঘির ওপর ক্ষেপে যান পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। তিনি দীঘির নামে মানহানির মামলা করেন এবং পরবর্তীতে একটি সাক্ষাৎকারে তাকে ‍‘দুই পয়সার মেয়ে’ বলে কটাক্ষ করেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা