সংগৃহীত ছবি
সারাদেশ

যুবককে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি: পাবনার জালসা থেকে বাড়ি ফেরার পথে মো. আসিফ (৩২) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় তার গোপনাঙ্গও কেটে ফেলা হয়।

শুক্রবার (০৮ নভেম্বর) সকাল ৮টার দিকে আতাইকুলার গঙ্গারামপুরের আকিজ ঝুট মিলের পশ্চিম পাশে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। তাৎক্ষণিক পুলিশ এসে বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

নিহত আসিফ আতাইকুলা থানার পীরপুর এলাকার আসলাম কসাইয়ের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ৪ বছর আগে আসিফ গঙ্গারামপুর এলাকায় চাচার বাড়িতে থাকাকালীন সময় একটি মেয়ের সঙ্গে বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর মাথায় সমস্যা হলে বছর খানেক আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি (তালাক) হয়। গত ৪ মাস আগে তিনি পাবনা মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

নিহত আসিফের ছোট ভাই নিরব হোসেন বলেন, গতকাল সকালে বাড়ি থেকে বের হয়ে বিকেলে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কাছারপুরের একটি জালসায় যান আসিফ। এরপর বাড়িতে ফিরে আসেননি। সকালে একটি হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভাইয়ের মরদেহ দেখতে পাই। ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাই।

আরও পড়ুন: বাসের চাপায় ভাইবোন নিহত

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সদর সার্কেল ও এসপি স্যার আসবেন। এরপর আমরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠাবো। হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। রহস্য উদ্‌ঘাটন করতে পুলিশ কাজ করছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা