সংগৃহীত ছবি
সারাদেশ

আগুনে ১৮ দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি: শরীয়তপুরের গোসাইরহাট বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পাট, সরিষা, মরিচসহ কমপক্ষে ১৮টি দোকান পুড়ে ছাই হয়েছে।

আরও পড়ুন: ভারতীয় মদসহ আটক ২

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ১টার দিকে গোসাইরহাট বাজারের কাঠপট্টি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে বাজারের কাঠপট্টি এলাকার পাটের গোডাউনে থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশপাশের অন্যান্য কয়েকটি গোডাউনসহ দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গোসাইরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। তবে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নেওয়ার আগেই পাট, সরিষা, কালোজিরা, মরিচের গোডাউনসহ ১৮টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ঘটনাস্থল পরিদর্শন করে শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, সরকারিভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা করা হবে। বাজারের সিসি ক্যামেরাসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতেও কাজ করবে জেলা প্রশাসন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা