সংগৃহীত ছবি
সারাদেশ

বাসের চাপায় ভাইবোন নিহত

জেলা প্রতিনিধি: কুমিল্লায় সুগন্ধা পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা দুই মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

আরও পড়ুন: ভারতীয় মদসহ আটক ২

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে জুনায়েদ হোসেন (১২) ও তার বোন ফাহিমা (৯)। তারা দুই ভাইবোন ছগুরা ইসলামিয়া মাদরাসার আবাসিক শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, হোসেনপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক। তার ছেলে এবং মেয়ে ছগুরা ইসলামিয়া মাদরাসার আবাসিক শিক্ষার্থী ছিল।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহন দুটিকে উদ্ধার করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

৪০ বছর পর আবার সেই ঘটনা পাকিস্তান ক্রিকেটে

দারুণ ছন্দে থাকার পরও পাকিস্তান দলের একাদশ থেকে বাদ পড়েছেন পেসার মোহাম্মদ আব...

ফের জুটি বাঁধছেন শাকিব-ইধিকা?

টানা দুই সফল সিনেমার পর আবারও বড় পর্দায় জুটি বাঁধতে পারেন ঢালিউড সুপারস্টার শ...

ইসিতে ৩৮ রাজনৈতিক দলের হিসাব জমা

বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও...

ছাগলকাণ্ডে আলোচিত কর্মকর্তা মতিউরের বিচার শুরু

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন...

মাদারীপুরে ৩ শীর্ষ মানবপাচারকারী গ্রেপ্তার

মাদারীপুর সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তিনজন শীর্ষ মানবপাচারকারীকে গ্রেপ্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা