সংগৃহীত ছবি
সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি: পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় আশিক রহমান ও শাকিব হাসান নামে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন গুরুতর ভাবে আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার পাবনা-রাজশাহী মহাসড়কের আজমপুরে এই দুর্ঘটনা ঘটে। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা‌ সবাই পরস্পর বন্ধু ও কলেজ শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: টয়লেট থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

নিহতরা হলো- পাবনা জেলার বনগ্রাম এলাকার আশিক রহমান ও শাকিব হাসান। তারা উভয়েই বনগ্রাম অনার্স কলেজের শিক্ষার্থী ও অনার্স ১ম বর্ষের পরীক্ষার্থী।

পাকশী হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, পাবনার বনগ্রাম থেকে অনার্স ১ম বর্ষের পরীক্ষা শেষে পাকশী ঘুরতে বের হন কয়েকজন বন্ধু। এ সময় পাবনা-রাজশাহী মহাসড়কের আজমপুর এলাকায় এসে একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লাগে ২ মোটরসাইকেলের। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয় এবং আহত হন আরও ২ জন। এই ঘটনার পর আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা