সংগৃহীত ছবি
সারাদেশ

টয়লেট থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলার নগরীর দক্ষিণ চর্থা এলাকায় মারকাজুন নূর ইন্টারন্যাশনাল মাদরাসার টয়লেট থেকে তাওহীদ হোসেন (১২) নামের ১ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: যৌথ বাহিনীর অভিযানে আটক ৮০

বুধবার (৬ নভেম্বর) রাতে লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত শিক্ষার্থী, চৌদ্দগ্রাম উপজেলার রামরায় এলাকার খোরশেদ আলমের ছেলে। তিনি ওই মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিলো।

পুলিশ জানায়, বুধবার রাতে মাদরাসাটির টয়লেটের ভেন্টিলেটরের সাথে একটি রশিতে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এর পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মাদরাসার পরিচালক নজির আহমেদ ফাহিম জানান, শিশুটি আত্মহত্যা করেছে। আমরা তাকে হত্যা করব কেন? তাকে মারলে মাদরাসার অন্যান্য সকল ছাত্রদের তো দেখার কথা। এখন পুলিশ তদন্ত করছে। এই তদন্তে সত্য বেরিয়ে আসবে।

আরও পড়ুন: পিস্তলসহ বিএনপি নেতা আটক

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। লাশে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এখন তদন্তের জন্য মাদরাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা