বিনোদন

‘মাঝে মাঝেই পাখি হতে ইচ্ছে করে’

বিনোদন ডেস্ক : ‘মাঝে মাঝেই আমার খুব পাখি হতে ইচ্ছে করে। এই যেমন আজ সকাল থেকে ভীষন ইচ্ছে করছে পাখি হয়ে যেতে। ইশ কি দারুণ হতো ব্যাপারটা!’ বুধবার (২৪ মার্চ) দুপুরে নিজের ফেসবুকে এমনটাই লিখেছেন ঢালিউডের লাস্যময়ী চিত্রনায়িকা পরীমনি।

পরীমনি তার স্ট্যাটাসে আরও লিখেছেন, ‘আমার শহর থেকে শত শত মাইল দূরের শহর কলকাতায়। কাল সকাল থেকে করতে হবে আরও একগাদা টেস্ট। পাখি হলে ঠিক সন্ধ্যার আগে আগে উড়াল দিতাম আমি। কোন কিছুই আমাকে বেধে রাখতে পারতো না। ঘণ্টাখানেক নীল আকাশে ডানা ঝাপটে টুপ করে হাজির হতাম আপনাদের মাঝে। স্ফুলিঙ্গের প্রিমিয়ারে!’

তার স্ট্যাটাস সূত্রে জানা গেছে, বর্তমানে কলকাতা অবস্থান করছেন তিনি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সেখানে গেছেন এ অভিনেত্রী। স্ট্যাটাসের সূত্র ধরে পরীমনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ২২ মার্চ কলকাতা এসেছি। আরও দুই চারদিন থাকতে হবে। সকাল নয়টা থেকে বিভিন্ন ডাক্তারের চেম্বারে যেতে হয়েছে।

পরীমনি অভিনীত ‘স্ফুলিঙ্গ’ সিনেমার প্রিমিয়ার ২৪ মার্চ। কলকাতায় থাকার কারণে প্রিমিয়ারে অংশ নিতে পারবেন না তিনি। পুরো আয়োজনকে মিস করবেন বলে কিছুটা মন খারাপ হচ্ছে এ অভিনেত্রীর। তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ মুক্তি পাচ্ছে ২৬ মার্চ। সারাদেশের ৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। হল তালিকা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন সিনেমাটির পরিবেশক জাহিদ হাসান অভি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা