বিনোদন

রাতভর পার্টিতে মাতালেন সারা

নিজস্ব প্রতিবেদক : প্রিয় মানুষের সঙ্গে রাতভর পার্টিতে মজেছিলেন বলিউড অভিনেত্রী সারা আলী খান। এ অভিনেত্রীর প্রিয় মানুষ অন্য কেউ নন, তিনি হলেন দক্ষিণী সিনেমার অভিনেতা বিজয় দেবারাকোন্ডা। বিজয়-সারার সঙ্গে ছিলেন প্রযোজক করণ জোহর, চার্মি কৌর, পরিচালক পুরী জগন্নাথ, ডিজাইনার মনীশ মলহোত্র।

দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মূলত ছবিগুলো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন প্রযোজক চার্মি। আর তাতে দেখা যায়, গোলাপি রঙের জ্যাকেট এবং ট্র্যাক প্যান্ট পরেছেন সারা আলী খান। বিজয় পরেছেন সাদা শার্ট। চার্মি ক্যাপশনে লিখেছেন, ‘শিল্প যখন শিল্পীদের একসঙ্গে আনে, তখন বিষয়টি এ রকম দেখতে লাগে।’

সারা অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘কুলি নাম্বার ১’। তার পরবর্তী সিনেমা ‘আতরাঙ্গি রে’। এটি পরিচালনা করছেন আনন্দ এল রাই। অন্যদিকে বিজয় প্রস্তুতি নিচ্ছেন বলিউডে পা রাখার। ‘লাইগার’ সিনেমার মাধ্যমে অভিষেক হবে তার। এতে তার বিপরীতে অভিনয় করবেন অনন্যা পাণ্ডে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা