বিনোদন

নতুন রূপে বাঁধন

বিনোদন ডেস্ক : খোলা চুলে ডিভাইনের ওপর বসে আছেন। তার পরনে শাড়ি। রহস্যময় একদৃষ্টিতে তাকিয়ে আছেন বাঁধন। এমনই ভিন্ন লুকে বাঁধনের দেখা মিলেছে সৃজিতের ওয়েব সিরিজে।

সৃজিতের ওয়েব সিরিজে বাঁধনের অভিনয়ের কথা প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনায় ছিলেন এই অভিনেত্রী।

নাজিম উদ্দিনের লেখা ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ উপন্যাস অবলম্বনে নির্মিত ওয়েব সিরিজে বাঁধনের নতুন রুপ দেখার অপেক্ষায় ছিল সবাই। অবশেষে দেখা মিলেছে সেই নতুন রুপের।

শনিবার (২০ মার্চ) ‘হইচই’-এর তরফে এক ঝাঁক নতুন চমকের কথা ঘোষণা করা হয়। ‘নতুন গল্প হয়ে যাক’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করে ওয়েব প্লাটফর্মটি। যেখানে এই ওটিটি প্ল্যাটফর্মের মুক্তির অপেক্ষায় থাকা ওয়েব সিরিজগুলোর খণ্ডাংশ প্রকাশ করা হয়েছে। আর সেখানেই প্রথমবার দেখা গেছে বাঁধনকে।

এ বিষয়ে অভিনেত্রী জানান, তার চরিত্রের নাম মুসকান। গল্প ও চরিত্রের জন্য পর্দায় এভাবেই ভিন্নরূপে নিজেকে তুলে ধরছেন তিনি।

বাঁধন ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী, অভিনেতা ও নির্মাতা অঞ্জন দত্ত, বলিউড তারকা রাহুল বোসসহ অনেকে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা