ব্যস্ততার মাঝেও সময় বের করেন পরিণীতি
বিনোদন

ব্যস্ততার মাঝেও পরিণীতি

বিনোদন ডেস্ক : হাতে একের পর এক ছবি। শ্যুটিং, প্রচার, নতুন নতুন চরিত্রের প্রস্তুতি। সব সময় ব্যস্ত পরিণীতি চোপড়া। শত ব্যস্ততার মাঝেও নিজের জন্য ঠিক সময় বের করে নেন তিনি। অভিনেত্রীর অবসরের এক ঝলক দেখা গেল তাঁর ইনস্টাগ্রামে।

নিজের বাড়িতে, নিজের ঘরে নয়। আবার শহর থেকে দূরেও নয়। পরিণীতির অবসর কাটছে ‘ভ্যানিটি ভ্যান’-এ। সেখানে আয়নায় নিজস্বী তুলতে ব্যস্ত তিনি। সেই নিজস্বী আবার পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। দেখা যাচ্ছে, গোলাপি রঙের একটি টি-শার্ট এবং কালো রঙের প্যান্ট পরে বসে রয়েছেন অভিনেত্রী। খোলা চুল, মুখে হাল্কা হাসি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘যখন আমাকে ভ্যানে একা রেখে যাওয়া হয়’।

গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’। এই ছবিতে পরিণীতির সঙ্গে অভিনয় করেছেন অর্জুন কপূর। তারও কিছু দিন আগে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। আপাতত ‘সাইনা’র মুক্তির অপেক্ষায় অভিনেত্রী। এই ছবিতে বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের চরিত্রে দেখা যাবে তাকে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা