বিনোদন

আবারও হবে ‘কনসার্ট ফর বাংলাদেশ’

বিনোদন ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছিল ‘কনসার্ট ফর বাংলাদেশ’। এই কনসার্টের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্কট সম্পর্কে অভিহিত হয়েছিল।

১৯৭১ সালের ১ আগস্ট অনুষ্ঠিত কনসার্টটির প্রধান উদ্যোক্তা ছিলেন দ্য বিটলস-এর অন্যতম কণ্ঠশিল্পী জর্জ হ্যারিসন। সাথে ছিলেন রবি শঙ্কর। সেই কনসার্টে জর্জ হ্যারিসনের গাওয়া শেষ গান ‘বাংলাদেশ, বাংলাদেশ’ শতবার শোনার পরও এখনো হৃদয়ে জেগে ওঠে মহান মুক্তিযুদ্ধের ঘটে যাওয়া স্মৃতি।

ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে, এবার বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ পুনরায় আয়োজন করতে যাচ্ছে ভারত। যুদ্ধকালীন সময়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনা ও পূর্ব পাকিস্তানের শরণার্থী সমস্যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সচেতনতা বৃদ্ধি ছিলো এর মূল লক্ষ্য। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারত কনসার্টটি আবার আয়োজন করতে যাচ্ছে।

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস- (আইসিসিআরল) এই কনসার্টের আয়োজন করবে। এর নেতৃত্বে থাকবেন জর্জ হ্যারিসনের ছেলে ধ্যানি হ্যারিসন ও রবি শঙ্কর মেয়ে আনুশকা শঙ্কর।

ম্যাডিসন স্কয়ার গার্ডেনের ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এ পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে মঞ্চে ছিলেন ওস্তাদ আলী আকবর খানও। তবলায় সহযোগিতা করেছিলেন বিখ্যাত আল্লারাখা এবং তানপুরায় ছিলেন কমলা চক্রবর্তী।

কনসার্টের অন্যতম আকর্ষণ ছিল প্রতিবাদী গানের রাজা, নোবেলজয়ী কিংবদন্তী সঙ্গীতশিল্পী বব ডিলান। পারফর্ম করেন জর্জ হ্যারিসন, ব্যাস লিওন রাসেল ও রিঙ্গো স্টার, এরিক ক্ল্যাপটন, বিলি প্রেস্টন, ডন প্রেস্টনসহ অনেকেই।

আগামী ২৬-২৭ মার্চ ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় কনসার্টটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা যাচ্ছে। দীর্ঘ একবছর পরে মোদির বাংলাদেশ সফর হচ্ছে তার প্রথম করোনা আসার পরবর্তী কোন বিদেশ সফর। এর আগে ২০১৮ সালের নভেম্বর মাসে তিনি ঢাকা সফর করেছিলেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা