বিনোদন

শ্রাবন্তীর ক্রাশের নাম ফাঁস

বিনোদন ডেস্ক : লাখ পুরুষ হৃদয়ের ক্রাশ শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। তিনবার বিয়ে ভাঙার জেরে কটাক্ষের মুখেও পড়েছেন অভিনেত্রী। যদিও ট্রোলারদের পাত্তা দিতে নারাজ তিনি। সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্স যতই তালাবন্ধ থাকুক না কেন, নিজের মনের কথা বলতে পিছপা হন না শ্রাবন্তী।

এবার অভিনেত্রী ফাঁস করলেন নিজের ক্রাশের কথা। জানেন কী কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন, মানে চিরকালই হাবুডুবু খেয়ে এসেছেন শ্রাবন্তী?

অভিনেতা শাহিদ কাপুরই নাকি শ্রাবন্তীর চিরন্তন ক্রাশ। বৃহস্পতিবার শাহিদের জন্মদিনে এমনটাই জানিয়েছেন শ্রাবন্তী। এদিন টুইটারে শ্রাবন্তী শাহিদের একটি ছবি পোস্ট করে লেখেন, শুভ জন্মদিন আমার চিরন্তন ক্রাশ শাহিদ কাপুর, অনেক ভালোবাসা।

Wishing you a very happy birthday my all time crush...loads of ❤️ @shahidkapoor pic.twitter.com/25ZlQMUO8A

— Srabanti (@srabantismile) February 25, 2021

শ্রাবন্তীর এই প্রেমেমাখা বার্তার জবাব দিতেও ভোলেননি শাহিদ। তিনি শ্রাবন্তীর পোস্টের কমেন্ট বক্সে লেখেন, ‘ধন্যবাদ’, সঙ্গে দুটো হার্টের ইমোজি জুড়ে দিয়েছেন শাহিদ।

বাস্তব জীবনে এখন শাহিদের সঙ্গে দেখা করে উঠা হয়নি শ্রাবন্তীর। নায়িকার হাতে শিগগিরই সেই সুযোগ আসবে এমনটাই আশা করছেন শ্রাবন্তীর ভক্তরা। আপতত অভিনেত্রী ব্যস্ত নিজের আসন্ন ওয়েব সিরিজ দুজনে নিয়ে। যেখানে সোহমের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

এছাড়াও উত্তম কুমারের আসন্ন বায়োপিকে গৌরী দেবীর চরিত্রে অভিনয় করতে চলেছেন শ্রাবন্তী। সব মিলিয়ে তার হাতে এখন একগুচ্ছ প্রোজেক্ট।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা