বিনোদন

অপহৃত কুকুর ফেরত পেলে ৪ কোটি টাকা পুরস্কার

বিনোদন ডেস্ক : মার্কিন পপ তারকা লেডি গাগার দুটি ফ্রেঞ্চ বুলডগ অপহরণকারী নিয়ে গেছে। এর আগে গায়িকার ডগ ওয়াকারকে গুলি করা হয়।

সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলসে ঘটেছে এই দুঃসাহসিক অপহরণ। ইতিমধ্যে কুকুর ফেরত পাওয়ার বিনিময়ে বড় অঙ্কের টাকার ঘোষণা দিয়েছেন এই পপ আইকন।

লেডি গাগার তিনটি ফ্রেঞ্চ বুলডগ আছে। ডগ ওয়াকার কুকুর তিনটিকে নিয়ে বেরিয়েছিলেন। সে সময় অপহরণকারী একটি সেমি অটোমেটিক হ্যান্ডগান থেকে গুলি চালায়।

ডগ ওয়াকার গুরুতর আহত হয়ে পড়ে যান। তারপর দুটি কুকুর নিয়ে অপহরণকারী পালায়। তৃতীয় কুকুরটি পালিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে। কুকুরগুলো লেডি গাগার অত্যন্ত প্রিয়। তাদের জন্য আলাদা ইনস্টাগ্রাম পেজ খুলেছেন তিনি।

বর্তমানে লেডি গাগা রোমে শুটিং করছেন। তার প্রতিনিধি জানিয়েছেন, কুকুর ফিরে পেলে ৫ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ২৩ লাখ টাকার বেশি দেবেন গায়িকা। যিনি কুকুর ফেরত দেবেন, তাকে কোনও প্রশ্ন করা হবে না।

তবে লেডি গাগার কুকুর হিসেবে অপহরণ করা হয়েছে, না কি ফ্রেঞ্চ বুলডগ বলে দুটি কুকুর নিয়ে অপহরণকারী পালিয়েছে তা স্পষ্ট নয়। ফ্রেঞ্চ বুলডগ অত্যন্ত দামি কুকুর। এগুলোর ব্রিডিংও খুব যত্ন নিয়ে করতে হয়। শুধু লেডি গাগা নয়, আমেরিকায় অনেকেরই ফ্রেঞ্চ বুলডগ চুরি হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা