বিনোদন

ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব

আন্তর্জাতিক ডেস্ক : ৩৬টি চলচ্চিত্র নিয়ে শুরু হয়েছে ‘ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব- ডিআইএমএফএফ’। শুক্রবার ( ২৬ ফেব্রুয়ারি) সকালে শুরু হয়েছে উৎসবের সপ্তম আসর। অনলাইন প্ল্যাটফর্ম জুম ও বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সকে রাখা হয়েছে ভেন্যু হিসেবে। উৎসবে আয়োজন করা হয়েছে দুটি মাস্টারক্লাস তার আগে শুক্র ও শনিবারের দুইদিনব্যাপী উৎসবকে ঘিরে বৃহস্পতিবার সকাল ১১টায় অনলাইন জুম প্ল্যাটফর্মে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় বিভিন্ন বিষয় তুলে ধরেন উৎসবের জনসংযোগ কর্মকর্তা ও সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফাইকা হোসেন। উপস্থিত ছিলেন উৎসব পরিচালক রাফি আহমেদ ও সমন্বয়ক জেরিন তাসনিম তাহসিন। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ঐতিহ্যের প্রথা ও সংস্কৃতিকে ধরতে এবারের উৎসবে থিম ঠিক করা হয়েছে ‘রিকশা পেইন্ট’।

উৎসবে আয়োজন করা হয়েছে দুটি মাস্টারক্লাস। যুক্তরাজ্যের লেখক ও প্রশিক্ষক ড. স্টিফেন কুইনের ‘স্মার্টফোন দ্বারা সৃজনশীলতা প্রকাশ’ শীর্ষক ক্লাসটি শুক্রবার রাত ৮টায় এবং পাকিস্তানের মোবাইল চলচ্চিত্র নির্মাতা ও প্রশিক্ষক আয়াজ খানের ‘মোবাইল মিডিয়া প্রোডাকশনের যুগে স্বতন্ত্র চলচ্চিত্র নির্মাতাদের ক্ষমতায়ন’ অনুষ্ঠিত হবে শনিবার দুপুর ১২ টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে।

আয়োজকরা জানান, এবারের উৎসবে চলচ্চিত্র জমা দেওয়ার সময়সীমা ছিল গত বছরের ৩ এপ্রিল থেকে ৩০ অক্টোবর পর্যন্ত। ৩০টি দেশ থেকে ১৭৮টি চলচ্চিত্র জমা পড়েছিল এবং ৩৬টি নির্বাচিত চলচ্চিত্রের নামসহ ডিরেক্টরের নাম ও স্ক্রিনিং সময় জানান ফেস্টিভ্যাল কো-অরডিনেটর জেরিন তাসনিম তাহসিন।

এবার তিনটি ক্যাটাগরিতে চলচ্চিত্র জমা নেওয়া হয়। স্ক্রিনিং বিভাগে প্রথমবারের মতো ‘ডিআইএমএফএফ বেস্ট ফিল্ম এ্যাওয়ার্ড’ যুক্ত করা হয়েছে। কমপিটিশন বিভাগে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা চলচ্চিত্র জমা দিয়েছেন; এই বিভাগ থেকে সেরা চলচ্চিত্রটি পাবে ‘সিনেমাস্কোপ বেস্ট ফিল্ম এ্যাওয়ার্ড’।

প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ‘ওয়ান মিনিট’ বিভাগের জন্য চলচ্চিত্র জমা দিয়েছেন এবং এই বিভাগের সেরা চলচ্চিত্রটি পাবে ‘ইউল্যাব ইয়াং ফিল্ম মেকার এ্যাওয়ার্ড’। কমপিটিশন বিভাগের জন্য চলচ্চিত্রের দৈর্ঘ্য সর্বোচ্চ ১০ মিনিট এবং ওয়ান মিনিট বিভাগের জন্য ১ মিনিট দৈর্ঘ্যের টাইটেল ও ক্রেডিট লাইন মিলিয়ে হতে হয়েছে। প্রত্যেকটি চলচ্চিত্রের সঙ্গে ইংরেজি সাব-টাইটেল যুক্ত থাকা বাধ্যতামূলক ছিল।

উৎসবে বিচারক ছিলেন রতন কুমার পল, তানহা জাফরিন ও অমিতাভ রেজা চৌধুরী। ইউল্যাবের অন্যতম শিক্ষানবিশ প্রোগ্রাম ’সিনেমাস্কোপ’ এর শিক্ষার্থীদের অধীনে আয়োজিত হচ্ছে ডিআইএমএফএফ। আরও বিস্তারিত জানা যাবে উৎসবের ওয়েবসাইট ও ফেইসবুক পেজে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা