বিনোদন

কঙ্গনার বেশি পরিশ্রমের কারণ

বিনোদন ডেস্ক: বলিউডের 'কুইন' খ্যাত কঙ্গনা রানাওয়াত। যিনি সব সময় ঠোঁটকাটা স্বভাবের কারণে আলোচনায় থাকেন। কখনো বিজিপিতে যোগ দেয়ার বিতর্ক কিংবা ভারতের কৃষক আন্দোলনের বিরোধিতা তাকে অনেক সময় সামাজিক মাধ্যমে ট্রোলডও করেছে।

কঙ্গনাকে সর্বশেষ মুক্তি পাওয়া ছবি 'পাঙ্গা'তে দেখা গেছে। ছবিটিতে তিনি ছিলেন কাবাডি খেলোয়াড়। আর সে জন্য তিনি কাবাডির খেলার প্রশিক্ষণও নিয়েছিলেন। ছবি করার জন্য তিনি পরিশ্রমের কোন ঘাটতি রাখেন না।

শোনাগেল, এবার এই বলিউড অভিনেত্রী দিন-রাত এক করে তার আগামী ছবি 'ধকড'-এর জন্য পরিশ্রম করছেন।এমনকি ঘুমানোর সময় নেই তার। টানা দশ রাত ধরে চলছে অ্যাকশন দৃশ্যের শুটিং। শরীরজুড়ে ক্লান্তির ছাপ। তাই কঙ্গনার হাল রীতিমতো দৌড়েরই ওপর।

কঙ্গনা 'ধকড' ছবির জন্য যে একটু বেশি পরিশ্রম করছেন তার প্রমাণ পাওয়া গেল সামাজিক মাধ্যমে। কঙ্গনা নেট দুনিয়ায় 'ধকড'-সম্পর্কিত নানান ভিডিও আর ছবি পোস্ট করছেন। সম্প্রতি এই বলিউড তারকা আবার শুটিং সেটের একটা ছবি ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।

কঙ্গনার চোখেমুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। ছবির ক্যাপশনে কঙ্গনা লিখেছেন, "টানা দশ দিনের মতো রাতে শুটিং চলছে। ১৪ ঘণ্টা কাজ করার পর সকাল হয়েছে। তবু আমাদের পরিচালকের কোনো ক্লান্তি নেই। তার নীতি 'তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব', এভাবেই চলছে।"

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা