বিনোদন

প্রকাশ্যে এলো আমির কন্যার প্রেম

বিনোদন ডেস্ক: বলিউডে এখনো অভিনেত্রী হিসেবে পা না রাখলেও আমির খানের কন্যা ইরা কিন্তু বেশ আলোচনায় আছেন। কিছুদিন ধরেই ফিসফাস চলছে বাবার ফিটনেস প্রশিক্ষক নূপুর শিখারের প্রেমে মজেছেন ইরা।

জানা গেছে, চুপিসারে তারা প্রেম করলেও প্রকাশ্যে কিছু বলেননি কেউই। কিন্তু, ভ্যালেন্টাইন্স ডে-র আগে গোপন কথাটি আর রইল না গোপনে। প্রেমে পড়েছেন, জানালেন ইরা নিজেই। সোশ্যাল মিডিয়াজুড়ে 'বয়ফ্রেন্ড'-এর সঙ্গে রোমান্টিক ছবিও পোস্ট করেছেন তিনি। বুঝিয়ে দিয়েছেন ইরা এখন প্রেমে মশগুল।

ইরা সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্টের জন্য বরাবরই ভক্তদের কাছে 'হট ফেভারিট'। একইসঙ্গে একাধিক সামাজিক ইস্যুতেও সরব হয়েছেন তিনি। ১৪ বছরে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছিল বলেও মুখ খোলেন। পাশাপাশি মানসিক স্বাস্থ্য, বাবা-মার বিচ্ছেদ নিয়ে অকপট ইরার মন কেড়েছে ভক্তদের।

সম্প্রতি ইরার একটি পোস্টকে কেন্দ্র করে বেশ আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে। সম্প্রতি ইনস্টাগ্রামে ইরা লিখেছেন, 'তোমাকে করা প্রমিজ রক্ষা করাটা আমার কাছে সৌভাগ্যের'। এই ক্যাপশনের সঙ্গে তাদের দু'জনের একটি রোমান্টিক ছবিও পোস্ট করেছেন তিনি।

প্রমিজ ডে'র দিন এই ছবি পোস্ট করে নিজেদের সম্পর্ক নিয়ে অফিসিয়ালি জানালেন। তাদের জুটি প্রশংসাও পাচ্ছে ভালই।

বাবা আমির খানের সঙ্গে ইরা

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা