বিনোদন

পোস্ট দিয়ে টিকটক তারকার আত্মহত্যা

বিনোদন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের টিকটক তারকা ড্যাজারিয়া কুইন্ট নয়েস এই সামাজিক মাধ্যমটিতে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছেন। সেখানে তিনি লিখেছিলেন, 'এটি আমার শেষ পোস্ট।'

১৮ বছর বয়সী ড্যাজারিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ইনস্টাগ্রাম ও টিকটকে তার অসংখ্য ফলোয়ার। জানা যায়- অনলাইনে তার পণ্য ব্যবসাও ছিল। মৃত্যুর আগে তিনি বিষণ্ণতায় ভুগছিলেন।

ড্যাজারিয়ার বাবা রহিম আলা গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) মেয়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন। ইনস্টাগ্রামেই তিনি তার মেয়ের মৃত্যুর খবর জানান। রহিম লিখেছেন, 'আমার মেয়েকে এত ভালোবাসা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তবে দুর্ভাগ্যজনক, সে আর আমাদের মধ্যে নেই। ৮ ফেব্রুয়ারি সকালে ড্যাজারিয়া আমাদের ছেড়ে চলে যায়।'

ড্যাজারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমেও ছিলেন বেশ জনপ্রিয়। অসংখ্য ভক্ত ছিল তার। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে 'ডি বিউটি আউটলেট' নামে নিজের একটি ব্র্যান্ডও উদ্বোধন করেছিলেন, যেখানে প্রসাধনী থেকে শুরু করে জামাকাপড় বিক্রি শুরু করেছিলেন ড্যাজারিয়া।

টিকটকে ড্যাজারিয়ার ১ দশমিক ৪ মিলিয়ন ভক্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে থাকতেন তিনি।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা