বিনোদন

'রাজনৈতিক আশ্রয়ে' মুখ খুলল রুদ্রনীল 

বিনোদন ডেস্ক: অনেকে মনে করেন কিছু বলতে বা করতে গেলে পেছনের জোর থাকা লাগে। তা না হলে নিজের পায়ের নীচের মাটিই ধরে রাখা কষ্টকর হয়ে যায়। সেই অনেকের মতো টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ একই চিন্তা করে থাকেন।

তাইতো সম্প্রতি রুদ্রনীল বিজিপিতে যোগ দিয়েছেন। দলটিতে যোগ দিয়েই এবার টলিউডের বিভিন্ন বিষয়ে মুখ খুলতে শুরু করেছেন। তাও আবার পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাজ্যের হাওড়ায় এক সাংবাদিক বৈঠকে রুদ্রনীলের অভিযোগ, 'টলিউডে যত কলাকুশলী দরকার, তার চেয়ে দ্বিগুণ লোক নিতে বলা হচ্ছে। প্রযোজকদের গলায় বন্দুক ঠেকিয়ে এই নিয়ম মানতে বাধ্য করা হচ্ছে। অতিরিক্ত লোকজন বসে বসে টাকা নিচ্ছে।'

রুদ্রনীলের বক্তব্য, ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী টলিউড সামলাতে উদ্যোগী হয়েছিলেন। তিন-চার বছর ইন্ডাস্ট্রির জন্য অনেক কাজ করেছেন৷ কিন্তু যাঁদের পরিচালনার ভার দিলেন, তারাই নিজেদের আধিপত্য বজায় রেখে জোরজুলুম ও স্বজনপোষণ শুরু করলেন৷

সরাসরি তিনি নাম করেই পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া'র সভাপতি স্বরূপ বিশ্বাসের দিকেই ইঙ্গিত দিয়েছেন।

কিন্তু প্রশ্ন উঠছে বিজেপিতে যোগ দিয়ে প্রথমে লকেট চট্টোপাধ্যায়, পরে রূপাঞ্জন মিত্র, কাঞ্চনা মৈত্ররা এই একই অভিযোগ করেছিলেন, তখন রুদ্রনীল ঘোষ চুপ করেছিলেন কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রুদ্রনীল বলেছেন, টলিউডের যারা বিজেপিতে যোগ দিয়েছিল, মিডিয়া তখন তাদের কথা শুনেছে৷ আমার কাছে কেউ জানতে চায়নি৷ জানতে চাইলে নিশ্চয়ই বলতাম৷ কোনও কথা বলার জন্য একটা পরিবেশ-পরিস্থিতি দরকার হয়৷ আমার মনে হয়েছিল, ইন্ডাস্ট্রিতে যা হচ্ছে তা রাজনৈতিকভাবে বলা উচিত৷

রুদ্রনীল আরও বলেন, বিজেপিতে গিয়ে টলিউডের যারা মুখ খুলেছেন, তারা একটা প্ল্যাটফর্ম, নিরাপত্তা পাওয়ার পর কথাগুলো বলেছেন৷ কেউ-ই আগে থেকে বলেননি৷

বিজেপিতে যোগ দেওয়ার পর বুধবার প্রথম হাওড়ায় বিজেপি সদরের দলীয় কার্যালয়ে গিয়েছিলেন রুদ্রনীল ঘোষ। শিবপুর বিধানসভা কেন্দ্রে জগাছা এলাকায় তার জন্ম ও বেড়ে ওঠা। ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে যে শিবপুর বিধানসভা কেন্দ্র থেকেই বিজেপি প্রার্থী হয়ে লড়বেন তিনি। এপ্রসঙ্গে তিনি বলেন, 'কে কোথায় ভোটে লড়বে এটা দলীয় সিদ্ধান্ত। তবে হাওড়ায় কাজ করতে চাই'।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা