বিনোদন

ঘরে বসেই ছায়ানটের শুদ্ধসঙ্গীত 

সাংস্কৃতিক প্রতিবেদক: চলমান করোনা পরিস্থিতিতেও শুদ্ধসঙ্গীতের ধুনে ভেসে গেল দেশের সুরপিয়াসীরা। ঘরে বসেই শতসহস্র সঙ্গীতপ্রিয় মানুষেরা উপভোগ করলেন দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের আয়োজন।

অনলাইন প্লাটফর্মে “জাগ’ রে জাগ” শিরোনামের চারদিনের শুদ্ধসঙ্গীতের এই আয়োজনের বৃহস্পতিবার দ্বিতীয় দিনের চিত্র ছিল এমনই।

রাগ-রাগিনীর সুর, তাল, লয় আর ছন্দের মায়াজাল ছড়ানো এই অনুষ্ঠানের শুরুতেই রাগ পুুরিয়া কল্যাণে কণ্ঠসঙ্গীত পরিবেশন করেন তাসাউফ ইসলাম। শিল্পীকে তবলায় সঙ্গত করেন প্রশান্ত ভৌমিক, হারমোনিয়ামে ছিলেন টিংকু কুমার শীল ও তানপুরায় সঙ্গত করেন সুপ্তিকা মণ্ডল।

পরের পরিবেশনায় কণ্ঠে রাগ ভূপালীর পরিবেশনায় আয়োজনকে অনন্য করে তোলেন সুপ্রিয়া দাশ। এরপরে রাগ শুদ্ধকল্যাণ পরিবেশন করে অন্তর্জালকে ধ্রুপদী করে তোলেন হৈমন্তী চক্রবর্তী। রেজোয়ান আলীর রাগ চন্দ্রকোষের পরিবেশনা শেষে বেহালায় রাগ ঝিঁঝিঁট পরিবেশন করেন শিউলী ভট্টাচার্য। রাকিবা ইসলাম ঐশীর রাগ রাগেশ্রীতে অন্তর্জালের দুনিয়ায় নেমে আসে শুদ্ধতার আবেশ।

শনিবার ( ১৩ ফেব্রুয়ারি) শেষ হবে শুদ্ধসঙ্গীতের চারদিনের এই ভার্চুয়াল আসর। প্রতিদিন রাত ৮ টায় ছায়ানটের youtube.com/ChhayanautDigitalPlatform ইউটিউব চ্যানেল এবং https://www.facebook.com/groups/chhayanaut ফেইসবুক গ্রুপে সরাসরি অনুষ্ঠিত হয় শাস্ত্রীয়সঙ্গীতের এই আয়োজন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: আয়াসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়...

ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার: ট্রাম্প

ইউক্রেনের নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের...

প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন জাপানের ড. আতসুশি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়া...

রায়পুরায় অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে অভিযান

নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন...

বিমানবন্দরে হামলার পর রিয়াদে এক সপ্তাহ অনলাইনে চলবে স্কুলের ক্লাস

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনার পর শহরটির সব স্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা