বিনোদন

প্রস্তুত শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক : শোবিজের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ছোট ও বড় দুই পর্দাতেই তিনি দেখিয়েছেন তার অভিনয় দক্ষতা। এবার প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন তিনি। অমিতাভ রেজা পরিচালিত ‘মুন্সিগিরি’ সিনেমায় দেখা যাবে ফারিয়াকে। তার বিপরীতে থাকবেন চঞ্চল চৌধুরী।
নিজের প্রথম ওয়েব ফিল্মে কাজের জন্য প্রায় প্রস্তুত শবনম ফারিয়া।

৯ ফেব্রুয়ারি ফেসবুকে দেয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন তিনি। সহ-অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ফারিয়া।

ক্যাপশনে লিখেছেন, প্রথম ওয়েব ফিল্ম ‘মুন্সিগিরি’তে কাজ শুরু করার জন্য আমি প্রায় তৈরি। এতে আমার চরিত্রের নাম ‘পারভীন’। আমি খুবই আনন্দিত যে সহশিল্পী হিসেবে আমার সঙ্গে আছেন চঞ্চল ভাই। প্রথম সিনেমায়ও তাকে সহশিল্পী হিসেবে পেয়েছিলাম।

এর আগে সরকারি অনুদানের ‘দেবী’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল চঞ্চল ও ফারিয়াকে। ওই সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়েছিল ফারিয়ার।

এদিকে ভালোবাসা দিবসের বিশেষ নাটকেও দেখা যাবে শবনম ফারিয়াকে। এরমধ্যে ‘ডিয়ার লাভ’ শিরোনামের একটি নাটকের কাজ শেষ করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন জোভান।

সনা নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের মরদেহ দেশে, দাফন হবে রাউজানে

কলকাতার হাসপাতালে ফুসফুসের ক্যানসারে মারা যাওয়া নি...

সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক ব...

হাম উপসর্গে পাঁচ বিভাগে ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু হ...

বড় দুর্ঘটনা থেকে রক্ষা ছোটপর্দার তানজিন তিশার

সড়ক পথে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে জ...

সময়সূচিতে যে পরিবর্তন আনা হয়েছে

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা