বিনোদন

প্রিয়াঙ্কা চোপড়াকে বুকের গঠন ঠিক করার পরামর্শ

বিনোদন ডেস্ক : ‌‘প্রয়োজন হলে প্লাস্টিক সার্জারি করান। প্লাস্টিক সার্জারি করিয়ে শরীরের গঠন ঠিক করুন। স্তন থেকে থুঁতনি কিংবা শরীরের নিম্নাংশ, অস্ত্রোপচার করিয়ে নিজেকে সুন্দর করে তুলুন’- এভাবেই প্রিয়াঙ্কা চোপড়াকে শরীর নিয়ে আপত্তিকর নানা কথা বলেছিলেন এক পরিচালক।

একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকার দিতে সম্প্রতি হাজির হন প্রিয়াঙ্কা। সেখানে নিজের আত্মজীবনী ‘আনফিনিশড’ নিয়ে আলোচনা করতে গিয়ে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা শেয়ার করেন এ অভিনেত্রী।

জানান, ক্যারিয়ারের শুরুর দিকে অডিশন দিতে গিয়ে শরীর নিয়ে নানারকম কটুক্তি শুনতে হয়েছে তাকে। তিনি বলেন, ‘শরীর নিয়ে বিভিন্ন প্রশ্ন এবং অদ্ভূত পরামর্শের মুখোমুখি হয়েছিলাম। সেসব আজও কষ্ট দেয়।’

অভিনেত্রী বলেন, ক্যারিয়ারের শুরুতে এক পরিচালক তাকে শরীরের গঠন ঠিক করার পরামর্শ দেন। ওই সময় পিগি যাতে প্লাস্টিক সার্জারি করিয়ে নিজের আরও সুন্দর করে তোলেন, সেই কথা জানানো হয় তাকে। যার মধ্যে স্তন থেকে মুখের অস্ত্রোপচার, সবকিছু করে নিজেকে নিখুঁত করে তুলুন বলে পরামর্শ দেওয়া হয় প্রিয়াঙ্কাকে।

প্রসঙ্গত, ২০০২ সালে বিশ্ব সুন্দরীর খেতাব জয় করেন প্রিয়াঙ্কা চোপড়া। বিশ্ব সুন্দরী হওয়ার পর বলিউডে নিজের ক্যারিয়ার তৈরি করবেন বলে স্থির করেন পিগি। ওই সময় এক পরিচালকের কাছে অডিশনের জন্য গেলে, প্লাস্টিক সার্জারি নিয়ে তাকে এক অদ্ভূত পরিস্থিতির মধ্যে পড়তে হয় বলে জানান প্রিয়াঙ্কা চোপড়া।

এদিকে সম্প্রতি ‘দ্য হোয়াইট টাইগার’ সিনেমার শুটিং শেষ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এ ছবিতে আদর্শ গৌরব এবং রাজকুমার রাওয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। বর্তমানে হলিউডের একটি ছবির শুটিংয়ের জন্য লন্ডনে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা