বিনোদন

চলে গেলেন রাজিব কাপুর

বিনোদন ডেস্ক: বলিউডের প্রখ্যাত অভিনেতা রাজিব কাপুর মারা গেছেন। ৫৮ বছর বয়সে তিনি মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

রাজিব কাপুর হচ্ছেন ঋষি কাপুরের ছোট ভাই এবং কারিশমা কাপুর, কারিনা কাপুর ও রনবীর কাপুরের ছোট চাচা। গতবছরে ঋষির মৃত্যুর পর হঠাৎ মারা গেলেন রাজীব।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানো মাত্র চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে ঋষি কাপুরের বড় ভাই রণধীর কাপুর জানান, অনেক চেষ্টা করেও রাজীবকে বাঁচানো গেল না। ভেঙে পড়েছেন রণধীর কাপুর। এক বছরের মাথায় দুই ভাইকে হারালেন তিনি।

অভিনেতার কথায়, 'আমি আমার ছোট ভাইকে হারালাম। সে আর আমাদের মধ্যে নেই। চিকিৎসকরা চেষ্টা করেছিলেন। কিন্তু কিছু করা গেল না।'

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা