বিনোদন

মা হলেন আলিয়া

সান নিউজ ডেস্ক: বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট প্রথম সন্তানের বাবা-মা হলেন। রোববার (৬ নভেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া।

আরও পড়ুন: আলিয়াকে সব সময় পাশে চাই

নবজাতক ও আলিয়া ভাট সুস্থ রয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আলিয়ার মা হওয়ার খবরে আনন্দে ভাসছে কাপুর পরিবার। পাশাপাশি নেটিজেনদের শুভেচ্ছায় সিক্ত আলিয়া-রণবীর দম্পতি। আনন্দ প্রকাশ করে আলিয়া তার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন।

তিনি লিখেন, ‘আমাদের সন্তান পৃথিবীতে এসেছে- এটি আমাদের জীবনের সেরা খবর। সে একজন জাদুকরি কন্যা। আমরা এখন সুখী বাবা-মা।’

কিছুদিন আগে জানা যায়, ২০ নভেম্বর সন্তানের জন্ম দেবেন আলিয়া ভাট। কিন্তু আজ সকাল সাড়ে ৭টায় আলিয়াকে এইচএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকদের ধারণা ছিল, আজ সন্তানের জন্ম দিতে পারেন আলিয়া! অপেক্ষার প্রহর শেষে সন্তানের মুখ দেখলেন আলিয়া-রণবীর!

গত ২৭ জুন মা হতে যাওয়ার ঘোষণা দেন আলিয়া ভাট। আলট্রাসনোগ্রাফি করার সময়ে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে এই ঘোষণা দেন তিনি। সম্প্রতি তার বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এসময় দুই পরিবারের সদস্য ছাড়াও এ জুটির বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত এপ্রিলে বিয়ে করেছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। তবে আলিয়ার মা হওয়ার খবরে বিতর্ক কম হয়নি। যেমন এপ্রিলে বিয়ে হয়ে জুনেই মা হওয়ার খবর শেয়ার করায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন তাহলে কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন তিনি? কারণ বেশ ত়ড়িঘড়ি করেই সারা হয়েছিল বিয়ের সব আয়োজন। এমনকি ভাট আর কাপুর পরিবারের কাছেও নাকি দিন কয়েক আগেই এসেছিল চার হাত এক হওয়ার শুভ সংবাদ।

সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয়া-রণবীর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’। বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে সিনেমাটি। সংবাদ সংস্থা সূত্রের খবর অনুযায়ী, এসএস রাজামৌলির আগামী সিনেমা ‘এসএসএমবি২৯’-এ মুখ্য ভূমিকায় দেখা যাবে ‘গঙ্গুবাই’-কে। ‘আরআরআর’-এর পর আবার একটি তেলুগু সিনেমায় দেখা যাবে আলিয়াকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, শীর্ষে চট্টগ্রাম

দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থ...

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলা 

কুয়েতের মিনা আব্দুল্লাহ এলাকায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি লজিস্টিক ও সাপ...

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা করবে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত এবং দুর্গত মানুষের পুনর্বাসনে সরকার সর্বাত্ম...

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

কিশোরগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

আজ বুধবার (১৫ জুলাই) কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনগ্রসর জনগোষ্ঠী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা