বিনোদন

বিয়ের পরেও মাকে সঙ্গে রাখবেন সারা

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী সারা আলী খানের সবচেয়ে প্রিয় এবং কাছের মানুষ হলেন তার মা অমৃতা সিং। বাবা সাইফ আলী খানের সাথে তার মায়ের বিচ্ছেদের পর থেকে তিনি অমৃতার সাথে থেকে বড় হয়েছেন। একারণে মায়ের আদর্শই তার ভিতর বেশি কাজ করে। সেজন্যে বিয়ের পরও মাকে কাছে রাখার অভিব্যক্তি প্রকাশ করেছেন তিনি।

এক সাক্ষাৎকারে সারা বলেছিলেন, 'আমি সারা জীবন আমার মায়ের সঙ্গে থাকবো বলে ঠিক করেছি। এই কথাটা বললে মা আমার উপর রেগে যায় কারণ আমার বিয়ে নিয়ে অনেক কিছু ভেবে রেখেছেন তিনি। কিন্তু বিয়ের পরেও তো মা আমার সঙ্গে এসে থাকতে পারে, তাই না?'

মা যেমন তার সবচেয়ে ভাল বন্ধু, ঠিক আবার তাকে ভয়ও পান সারা। তিনি বলেন, 'মায়ের সঙ্গে সময় কাটাতে আমার খুবই ভাল লাগে। কিছুদিনের জন্য দূরে গেলেও মা-কে মিস করি। মায়ের থেকে আমি কিছু লুকিয়ে রাখি না। কিন্তু আবার মাকেই সব থেকে বেশি ভয় পাই।'

পরিবারের সঙ্গে নিজেকে ওতপ্রোতভাবে জড়িয়ে রেখেছেন সারা। ব্যস্ত রুটিনে সামান্য ফাঁক পেলেই মা এবং ভাই ইব্রাহিম আলি খানের সঙ্গে সময় কাটাতে বের হন অভিনেত্রী। এইতো কিছুদিন আগেই তাদের সঙ্গে মালদ্বীপ ঘুরে এলেন অভিনেত্রী।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা