বিনোদন

পুত্র সন্তানের মা হলেন পিয়া জান্নাতুল

বিনোদন ডেস্ক : মা হলেন জনপ্রিয় মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুল। রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী।

এ খবর নিশ্চিত করেছেন পিয়ার মা মাহবুবা চৌধুরী। তিনি বলেন, বর্তমান মা ও ছেলে দু’জনই ভালো আছে। সবাই তাদের জন্য দোয়া করবেন।

বাংলাদেশি তারকাদের মধ্যে প্রথমবার বেবিবাম্প ফটোশুট করে সাড়া ফেলেন পিয়া জান্নাতুল। গোটা সময়টাতে নানান আলোচনা-সমালোচনার জন্ম দিয়ে নিজের মতো করে এগিয়ে গিয়েছেন তিনি। সাইবার বুলিংয়ের শিকারও হয়েছেন পিয়া। যদিও এসবের পরোয়া তিনি করেন না।

গর্ভকালীন মায়ের যত্নের প্রচলিত ধারণা অনেকটাই ভেঙে দিয়েছেন পিয়া। স্বাভাবিক কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে নেননি তিনি। নিয়ম মেনে শরীরচর্চা করেছেন। জর্জকোর্টে আইনপেশাতেও নিয়মিত ছিলেন তিনি। এ নিয়ে অনেকে আপত্তিকর কথা বলেছেন, নানান উদ্ভট পরামর্শও দিয়েছেন। এ বিষয়ে পিয়া বলেন, আমি যা করছি, জেনে-বুঝে করছি। এ বিষয়ে আমার প্রশিক্ষক আছে। দেশের বাইরে এ বিষয়ে অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিচ্ছি। আমাকে অযথা জ্ঞান দিতে আসবেন না। নিজের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করুন।

পিয়া বলেন, প্রেগন্যান্সি কোনো অসুস্থতা নয় বরং একজন মেয়ে কতখানি পাওয়ারফুল তার প্রমাণ। তাই এই অবস্থায় সমাজ থেকে নিজেকে দূরে না থেকে, কে কী বলবে না ভেবে, আরও সামনে এগিয়ে আসা উচিত -নিজের শক্তি নিয়ে। আমার কাছে গর্ভাবস্থা মানে গর্ব, মেয়েদের একান্ত সৌন্দর্য আর শক্তি।

২০০৭ সালে সুন্দরী মিস বাংলাদেশ হিসেবে আলো ঝলমলে জগতে আবির্ভূত হন জান্নাতুল পিয়া। এরপর মডেলিং দিয়ে তার ক্যারিয়ার শুরু হয়। নাটক, সিনেমা ও বিজ্ঞাপনসহ ওয়েব কনটেন্টেও তাকে কাজ করতে দেখা গেছে। ২০১২ সালে রেদোয়ান রনির ‘চোরাবালি’ সিনেমার মধ্য দিয়ে চিত্রজগতে তার আগমন ঘটে। এরপর আরও কিছু সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বেশ কয়েকটি আসরে তাকে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন তিনি।

পিয়া জান্নাতুল অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘চোরাবালি’ (২০১২), ‘দ্য স্টোরি অব সামারা’ (২০১৫), ‘গ্যাংস্টার রিটার্নস’ (২০১৫), ‘প্রবাসীর প্রেম’ (২০১৫), ‘ছিটমহল’ (২০১৬), ‘প্রেম কি বুঝিনি’ (২০১৭)।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা