বিনোদন

বাচ্চার মায়েদের জন্য শুভশ্রীর বার্তা

বিনোদন ডেস্ক: যখন গর্ভাবস্থায় ছিলেন তখন শরীরের বিভিন্ন পরিবর্তনকে হাসিমুখে গ্রহণ করেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মেদহীন ঝরঝরে চেহারা থেকে 'বেবি বাম্প' নিয়ে ভারী শরীরের সব অবস্থাতেই সামাজিক মাধ্যমগুলোতে তার ছবি পাওয়া গেছে। বাচ্চা ডেলিভারি হওয়ার পর থেকেই শরীরের বাড়তি মেদ ঝরিয়ে ফেলতে নানা চেষ্টাও করছেন তিনি। নিয়ম করে শুরু করেছিলেন জিমে যাওয়া। আগের মতো স্লিম কাঠামো পেতে সেই রুটিন এখনও মেনে চলেছেন তিনি।

শুক্রবার ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের শরীরচর্চার একটি ভিডিও এবং একটি ছবি পোস্ট করেছেন শুভশ্রী। কালো রঙের একটি ঢিলেঢালা টি-শার্ট এবং একই রঙের শর্টস পরে জিম করতে ব্যস্ত তিনি। ভিডিওটিতে তার মতো নতুন মায়েদের উদ্দেশে বার্তাও দিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, 'পাঁচ মাসের মায়েরা, আমরা সকলে এখন আপার বডি লাইট ওয়েট দিয়ে শরীর চর্চা শুরু করতে পারি'।

গত বছরের সেপ্টেম্বর মাসে মা হয়েছিলেন শুভশ্রী। সন্তান আসার পর স্বাভাবিকভাবেই অনেক পরিবর্তন এসেছে জীবনে। বদলে গেছে জীপন-যাপন। তবু কাজ এবং পরিবার সামলে নিজের স্বাস্থ্যের দিকেও নজর দিয়েছেন শুভশ্রী।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা