বিনোদন

অস্কার দৌঁড়ে এগিয়ে বিদ্যা বালান

বিনোদন ডেস্ক: অস্কার হচ্ছে চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানীয় পুরস্কার। বছরের পর বছর ধরে এই পুরস্কারের দৌঁড়ে শামিল হয়েছেন গোটা বিশ্বের পরিচালক, অভিনেতা, অভিনেত্রীসহ সংশ্লিষ্ট শিল্পীরা। বিদেশি ভাষার ছবি বিভাগে এবারের ভারতীয় শর্টফিল্ম বিদ্যা বালান অভিনীত 'নটখট' বেশ আলোচনায় রয়েছে।

জানা গেছে, সেরা শর্ট ফিল্ম ক্যাটেগরিতে মনোনীত হয়েছে নটখট। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান। এছাড়া রয়েছেন শিশু শিল্পী সনিকা প্যাটেল। ছবিটি প্রযোজনা করেছেন 'মাসান' ও 'জুবান'-এর প্রযোজক রনি স্ক্রুওয়ালা।

নটখট ছবিটি অস্কারে যাওয়া নিয়ে ছবির একটি স্টিল শেয়ার করেছেন বিদ্যা বালান লিখেছেন, '২০২১ সালের অস্কার দৌড়ে শামিল নটখট। খুব উত্তেজিত।' ২০২০ সালে এই ছবিটি একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়েছিল। ছবিটি যে সব চলচ্চিত্র উৎসবগুলিতে গিয়েছিল তার নামও শেয়ার করেছেন বিদ্যা।

এছাড়া ছবির একটি স্নিপেটও শেয়ার করেছেন বিদ্যা। সেখানে দেখা গিয়েছে মা (বিদ্যা বালান) ও তার ছেলের (সনিকা প্যাটেল) মধ্যে বাক্য বিনিময়। পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের উপর অত্যাচারের কথা উঠে এসেছে সেই সংলাপে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

আটক অভিনেতা তমাল মাহবুব, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ছোটপর্দার পরিচিত মুখ তমাল মাহবুবকে রাজধানীর আজিমপুর এলাকা থেকে আটক করেছে ঢাকা...

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল উপকূল, মোংলা বন্দরে পণ্য খালাস কার্যত স্থবির

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা