বিনোদন

ববি যখন ‘রণযোদ্ধা’

বিনোদন প্রতিবেদক : বেশ বিরতির পর নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ইয়ামিন হক ববি। ছবির নাম ‌‌‘রণযোদ্ধা’। এতে ববির সঙ্গে নায়ক থাকছেন সাতজন। সাত নির্মাতা এটি নির্মাণ করবেন। প্রযোজক সাকিব সনেট ছবির বিষয়টি নিশ্চিত করেছেন।

ববি বলেন, মহান মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তান সাত বীরশ্রেষ্ঠ ও একজন বীরাঙ্গনাকে নিয়ে তৈরি হচ্ছে ‘রণযোদ্ধা’ ছবিটি। এমন একটি ছবির সঙ্গে যুক্ত হতে পেরে ভালোই লাগছে। আশা করছি, এটি আমার ক্যারিয়ারে বাঁক বদলের একটি ছবি হতে যাচ্ছে।

বিগ বাজেটের এ ছবির উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান পুণ্য ফিল্মস ও বি হ্যাপি এন্টারটেইনমেন্ট। ছবিতে নায়িকা হিসেবে সম্প্রতি ববি চুক্তিবদ্ধ হয়েছেন। আর সাত বীরশ্রেষ্ঠর ভূমিকায় অভিনয়ের জন্য আলোচনা চলছে ঢালিউডের শীর্ষ সাত নায়কের সঙ্গে। এর মধ্যে আছেন শাকিব খানও। বিষয়টি নিয়ে সরাসরি মুখ খোলেনি প্রযোজনা প্রতিষ্ঠান।

চলতি মাসেই ছবির মহরত অনুষ্ঠান হবে। রোজার পর শুরু হবে শুটিং। ছবির সাত পরিচালক হলেন- কাওসার আহমেদ, সানী সানোয়ার, রাশিদ পলাশ, গৌতম কৈরী, সাকিব সনেট, কামরুল রিফাত ও রাইসুল ইসলাম অনিক।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা