বিনোদন

সুখবরের ইঙ্গিত দিলেন দীপিকা

বিনোদন ডেস্ক : বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অনেক ব্যবসা সফল সিনেমা তিনি দর্শকদের উপহার দিয়েছেন। প্রতিবারই তিনি নতুন নতুন চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হন। এবার কি সুখবর দিতে চলেছেন দীপিকা পাড়ুকোন? নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কি ইঙ্গিত দিলেন তিনি?

মঙ্গলবার নিজের একটি ছবি শেয়ার করেন এই বলিউড অভিনেত্রী। যেখানে হালকা সাদা রঙের সালোয়ার-কামিজ পরে হাসিমুখে পোজ দিতে দেখা যায় দীপিকাকে।

নিজের ওই ছবির সঙ্গে ক্যাপশনে ‘ফেব্রুয়ারি’ বলে একটিমাত্র শব্দ যোগ করেন দীপিকা পাড়ুকোন। ফেব্রুয়ারি মাসে কিসের ইঙ্গিত দিলেন দীপিকা, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। যখন ওই ছবি শেয়ার করেন, সেই সময় অভিনেত্রীর অনুরাগীরা তাকে ভালোবাসায় ভরিয়ে দেন। আবার কারিনা, আনুশকার পর দীপিকাও কি এবার নতুন কোনো সুখবর দিতে চলেছেন বলে অনেকে প্রশ্ন করেন।

যদিও অনুরাগীদের প্রশ্নের কোনো উত্তর দীপিকা দেননি। স্ত্রীর হাসিমুখের উজ্জ্বল ছবি দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন রণবীর সিং। দীপিকার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মেলে সেই ইঙ্গিতও।

এবার শাহরুখ খানের সঙ্গে 'পাঠান' ছবিতে স্ক্রিন শেয়ার করছেন দীপিকা পাড়ুুকোন। ওই ছবিতে জন আব্রাহামও থাকছেন। অন্যদিকে ঋত্বিক রোশনের সঙ্গে ৩০০ কোটির ‘রামায়ণ’-এ দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। সম্প্রতি এমন খবরও প্রকাশ্যে আসে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

গ্র্যান্ড মোসাল্লায় খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু 

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

ঢাকায় বৃষ্টি, ৯ অঞ্চলে ঝড়ের আভাস

ভ্যাপসা গরমের মধ্যেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি...

কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর ম্যাচে কেপ ভার্দের কঠিন পরীক্ষায় শেষ পর্যন্ত উতরে...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা