বিনোদন

বিরাট-আনুশকার মেয়ের প্রথম ছবি প্রকাশ

বিনোদন ডেস্ক: ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা এক কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন তা ২১ দিন পার হয়ে গেল। মেয়ে সম্পর্কে ভক্তদের জানার আগ্রহ থাকলেও এতদিন কোন খবর ছিল না।

ভক্তদেরকে আনুশকা আর অপেক্ষায় না রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইনস্টাগ্রামে প্রকাশ করলেন মেয়ের প্রথম ছবি ও নাম। কিন্তু তাতেও দেখালেন না মেয়ের মুখ।

মেয়ের নাম রাখলেন- 'ভামিকা'। স্পষ্টই, বাবা ও মায়ের নামে মিল রেখে এই নাম রাখলেন তাদের প্রথম সন্তানের। বিরাটের নাম দিয়ে শুরু হয়ে আনুশকার নামে শেষ হল ভামিকা।

ছবিতে দেখা যাচ্ছে, বিরাট ও আনুশকা তাদের মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। দু'জনের মুখেই গর্বের হাসি। মেয়ের মুখ না দেখালেও মাথা কিন্তু দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে লিখেছেন- 'একে অপরকে ভালবেসে, একে অপরকে সম্মান জানিয়ে, আমরা একসঙ্গে জীবনযাপন করেছি। কিন্তু এই যে ছোট্ট প্রাণ, ভামিকা, আমাদের দু'জনের জীবনে অন্য একটি মাত্রা এনে দিল। চোখের জল, হাসি, চিন্তা, প্রশান্তি- এই সব অনুভূতি যেন একটা মুহূর্তে মনের মধ্যে খেলে যায়।' এর পর একটু মজা করেছেন আনুশকা। জানিয়েছেন, 'ঘুম কমেছে, কিন্তু আমাদের মন ভরে আছে'। পোস্টের শেষে সকলকে ভালবাসা জানিয়েছেন অভিনেত্রী।

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কও ভালবাসা জানালেন পোস্টের কমেন্ট বক্সে। লিখলেন, 'আমার গোটা দুনিয়া একটি ফ্রেমে ধরা পড়েছে।'

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা