গাঁটছড়া বাঁধলেন ইমন ও নীলাঞ্জন
বিনোদন

গাঁটছড়া বাঁধলেন ইমন ও নীলাঞ্জন

বিনোদন ডেস্ক : গাঁটছড়া বাঁধলেন টলিউডের দুই সংগীত তারকা কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তী ও সংগীত পরিচালক নীলাঞ্জন ঘোষ।

রোববার (৩১ জানুয়ারি) মালা বদল করে রেজিস্ট্রি ম্যারেজ করেন তারা।

ছবি প্রকাশ করে বিষয়টি ইমন নিজেই ফেসবুকে জানিয়েছেন ।

ক্যাপশনে তিনি লেখেন, ‘জাস্ট ম্যারিড’। তারপর থেকেই ভক্ত ও ঘনিষ্ঠদের শুভেচ্ছার বন্যায় ভাসছেন এই জনপ্রিয় গায়িকা।

ছবিতে কমলা সিল্ক শাড়ি গায়ে দেখা যাচ্ছে ইমনকে। আর নীলাঞ্জনের পরনে সাদা পাঞ্জাবি। নব-দম্পতিকে বেশ প্রাণবন্তর লাগছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, কাগজে কলমে ইমন-নীলাঞ্জনের বিয়ে সম্পন্ন হলেও তাদের বিয়ের মূল আয়োজন রাখা হয়েছে আগামী ২ ফেব্রুয়ারি। সেদিন বন্ধু ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। তবে খুব বেশি অতিথি থাকছে না।

এর আগে গত বছরের অক্টোবরে নীলাঞ্জনের সঙ্গে বাগদান সেরেছিলেন ইমন। তবে করোনা মহামারি কারণে তাদের বিয়ের আয়োজনে দেরি হয়।

২০১৭ সালে সেরা সংগীতশিল্পী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন ইমন চক্রবর্তী। অন্যদিক সংগীত পরিচালক হিসেবে নীলাঞ্জন ঘোষের বেশ খ্যাতি রয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা