বিনোদন

রাখির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

বিনোদন ডেস্ক : অভিনেতা অভিনব শুক্ল’র পাজামার দড়ি টেনে খুলে দিয়েছেন ‘বিগ বস’ তারকা রাখি সাওয়ান্ত। তাই চুপ থাকতে পারলেন না অভিনব ও তার স্ত্রী রুবিনা দিলায়ক। ‘স্বস্তার বিনোদন’ বন্ধ করুক রাখি এমন দাবিও করেছেন রুবিনা।

রাখির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগও আনলেন রুবিনা। জানালেন, রাখির দ্বারা যৌন হেনস্থার শিকার হয়েছেন তার স্বামী অভিনব। এই ধরনের বিনোদন চলতে থাকলে ‘বিগ বস’র বাড়ি ছাড়তে প্রস্তুত অভিনব।

এর আগে একাধিকবার অভিনবকে ‘জ্বালাতন’ করেছেন রাখি। তার প্রেমে পড়েছেন বলেও একবার দাবি করেন রাখি। তার নানা আবদার সহ্য করেছেন অভিনব শুক্ল। বিনোদনের খাতিরে কিছুই বলেননি তাকে। অভিনবের হাতে শাড়ি পরা থেকে শুরু করে তার সন্তানের মা হতে চাওয়া, কিছুই বাদ দেননি রাখি।

এমনকি সম্প্রতি অভিনবের অন্তর্বাস কেচে দেবেন বলে বায়না করেছিলেন। অভিনব তাতে রাজি না হওয়ায় অন্তর্বাস কেটে কুচি করে দিয়েছেন রাখি। সেই থেকে ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করে অভিনব ও তার স্ত্রীর।

এবারে রুবিনা সোজা সাপ্টা সাবধানবাণী দিয়েছেন রাখিকে। তাও রাখি তা মানবেন না বলেই জানিয়ে দিয়েছেন।

‘বিগ বস’ ঘরের ঘটনাবলীর জেরে উত্তাল হল নেটদুনিয়া। নেটাগরিকদের দাবি, ‘এক জন পুরুষকে যৌন হেনস্থা করা হচ্ছে। এ সব সস্তা বিনোদন বন্ধ হোক। একই সঙ্গে টুইটারে ট্রেন্ড শুরু হয়েছে হ্যাশট্যাগ ‘হিটু’।

নেটাগরিকদের টুইট থেকে স্পষ্ট, তারা চান, রাখিকে এবার ‘বিগ বস’ থেকে বের করে দেওয়া হোক। নয়তো ‘বিগ বস’-কে বয়কট করা হবে।

তবে ‘বিগ বস’ কর্তৃপক্ষ আপাতত প্রকাশ্যে মুখ খোলেননি এ বিষয়ে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা