শুটিংয়ে যৌন হেনস্তার শিকার মিম
বিনোদন

শুটিংয়ে যৌন হেনস্তার শিকার মিম

বিনোদন ডেস্ক : নিজেকে খোলামেলা রূপে উপস্থাপন করে মডেলিং ও অভিনয় জগতে নাম লেখালেও আলোচনায় আসতে পারেননি মারিয়া মিম।

আরও পড়ুন : ঢাকায় মিশেল ব্যাচেলেট

এর মধ্যেই একটি অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছেন। শুটিং সেটে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে জানালেন মারিয়া।

খোলামেলা মারিয়া মিম জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী । ২০১২ সালে বিয়ে করেছিলেন তারা। তাদের সংসারে একটি সুন্দর ফুটফুটে সন্তানও আসে।

২০১৮ সালের দিকে মারিয়া বিনোদন জগতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। ফলে উভয়ের মধ্যে মনোমালিন্য শুরু হয়। যা এক পর্যায়ে রূপ নেয় ডিভোর্সে।

আরও পড়ুন : ভারতকে উপেক্ষা, শ্রীলঙ্কার বন্দরে চীন

ডিভোর্সের পর মারিয়া মিম নিজেকে খোলামেলা রূপে উপস্থাপন করে আসছেন। সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে নিয়মিত আবেদনময়ী ছবি শেয়ার করেন।

এ নিয়ে তাকে প্রতিনিয়ত নিন্দাও সহ্য করতে হয়। তবে নিজের ইচ্ছেমতোই চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন মারিয়া।

এর মধ্যেই একটি অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছেন। শুটিং সেটে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে জানালেন মারিয়া।

আরও পড়ুন : সালমান রুশদি হত্যাচেষ্টায় মামলা

মারিয়া মিম কিছুদিন আগে এ বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসে লেখেন, ‘অনেকেই বলে তুমি কেন নাটকে নিয়মিত না, নিয়মিত কাজ করো ভালো করবে। এখন আমি কিছু কথা বলি, আমি নাটকে নিয়মিত কাজ করা শুরু করেছিলাম এবং ভালোই করছিলাম। সব ঠিকঠাকই ছিল, আরো অনেক কাজ করতে পারতাম।

কিন্তু আমার মনটা ভেঙে যায়। একটা নাটকের শুটিংয়ে আমাকে যৌন হয়রানির শিকার হতে হয়েছে। আমার সহশিল্পীর ডাকে সাড়া দিয়েছিলাম না; যার কারণে শুটিংয়ের সময়ে আমাকে সাপোর্ট করছিল না।

শুটিং শেষে বাসায় চলে আসব কিন্তু আসতে দেবে না। সারাদিন শুটিং করে এসব সেক্সুয়াল হ্যারাসমেন্টে খুবই কষ্ট পেয়েছিলাম।’

আরও পড়ুন : সেই ভাইরাল শিক্ষিকার আত্মহত্যা

ওই ঘটনা প্রবল নাড়া দিয়েছিল মারিয়া মিমকে। সেটা থেকে নিজেকে সামলে নিতে অনেক সময় লেগেছিল বলে জানান তিনি।

মারিয়ার ভাষ্য, ‘আমার ভাইকে আগেই কল দিয়ে জানিয়েছিলাম, তাড়াতাড়ি আসো এবং একের পর এক কল দিতে থাকো। সেদিন এভাবেই বেঁচে গিয়েছিলাম। সেদিনের ঘটনার পর ২-৩ মাস বিষণ্নতায় ভুগেছি; কোনো ধরনের শুটিং করিনি।’

তবে ঘটনাটি কোন নির্মাতা বা কোন নাটকের শুটিংয়ে ঘটেছিল, তা স্পষ্ট করেননি মারিয়া মিম। তিনি স্ট্যাটাসের শেষে অভিনয়শিল্পীদের সম্মান করার আহ্বান জানিয়েছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা