বিনোদন

তোমাকে নিয়ে অনেক বেশি গর্বিত

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ। ক্যারিয়ারে যখন স্বর্ণালী সময়ের শুরু হলো, তখন রাজের ব্যক্তিগত জীবনেও এলো সুখবর। বাবা হয়েছেন তিনি। গত বুধবার (১০ আগস্ট) তার স্ত্রী, চিত্রনায়িকা পরীমনি একটি পুত্রসন্তান জন্ম দিয়েছেন।

আরও পড়ুন: প্রেমের টানে দিনাজপুরে অস্ট্রিয়ান যুবক

বিনোদনের ঝলমলে জীবনের বাইরে তাদের এই অকৃত্রিম ভালোবাসা ও পারিবারিক বন্ধন মুগ্ধ করছে সবাইকে।

এদিকে রাজের এমন সাহসী ভূমিকায় মুগ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তিনি ফেসবুকে রাজ-পরীমনির একটি ছবি শেয়ার করে লিখেছেন, “সাবাশ আমার ভাই রাজ! সবাই তোমার মতো সাহসী না। তোমাকে নিয়ে অনেক বেশি গর্বিত। যখন দেখি সবাই ‘পরাণ’ ও ‘হাওয়া’য় তোমার অবিশ্বাস্য অভিনয়ের জন্য প্রশংসা করছে, তখন আমার কেমন লাগে তা বোঝানোর ভাষা নেই!”

রাজ ও পরীমনি সন্তানের জন্য ভালোবাসা জানিয়ে ফারিয়া লিখেছেন, ‘যাইহোক, অভিনন্দন পিতা-মাতাকে। রাজ্য’র জন্য দোয়া ও ভালোবাসা।’

আরও পড়ুন: পা ভাঙলেন শিল্পা শেঠি!

প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি হঠাৎ করেই মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন পরীমনি। সেই সঙ্গে জানান, তিনি ও অভিনেতা শরিফুল রাজ বিয়ে করেছেন। গত বছরের ১৭ অক্টোবর চুপিসারে বিয়ে করেন তারা। এরপর ২২ জানুয়ারি দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রাজ ও পরীমনি। একমাত্র পুত্রের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

নিষিদ্ধ আ’লীগকে পুলিশের গোপন তথ্য দিতেন চট্টগ্রামের এসপি!

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপ...

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের

গাজীপুরে কালিয়াকৈরে মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা