নোরা ফাতেহি
বিনোদন

ঢাকায় আসছেন নোরা ফাতেহি!

সান নিউজ ডেস্ক: বলিউডের আইটেম গার্ল খ্যাত নোরা ফাতেহি। এবার ঢাকা মাতাতে আসছেন এই গরমি গার্ল।

আরও পড়ুন: পা ভাঙলেন শিল্পা শেঠি!

আগামী ডিসেম্বরের মাঝামাঝি একটি অনুষ্ঠানে অংশ নিতে প্রথমবারের মতো ঢাকায় আসবেন তিনি। সেই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন নোরা। এরইমধ্যে তার ঢাকা সফরের বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।

মূলত ঢাকার একটি কনভেনশন হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারফর্ম করবেন নোরা। যদিও তার ঢাকায় আসার দিন-তারিখ এখনো প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, বলিউডে আইটেম গান বলতেই এখন নোরা ফাতেহির নাম চলে আসে সবার আগে। ‘দিলবার দিলবার’ গানে তিনি বাজিমাৎ করেছিলেন। তার বেলি ড্যান্সে মেতেছিল নেট দুনিয়া। পরপর বেশ কয়েকটি আইটেম গানে তার কোমর দোলানো জনপ্রিয়তা পেয়েছে।

মরক্কোন বংশোদ্ভূত নোরার জন্ম কানাডায়। সেখানে কেটেছে শৈশব। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন বলিউডে কাজ করার। ছিলেন শাহরুখ খান ও হৃতিক রোশনের তুমুল ভক্ত। এই অভিনেতাদের আরবিতে ভাষান্তর করা হিন্দি ছবিগুলো দেখতেন খুব আগ্রহ নিয়ে। কিন্তু রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে হিসেবে তার ভারতে পাড়ি জমানোর জার্নিটা এতো সহজ ছিল না।

আরও পড়ুন: ডেঙ্গু জ্বরে আক্রান্ত কঙ্গনা

জীবনের ২৩তম বসন্তে এসে তার স্বপ্নপূরণের পথের আরম্ভ। ২০১৪ সালে বলিউডে কাজ শুরু করলেও এর বছর চারেক পর ২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ ছবিতে ‘দিলবার’ শিরোনামের গানে কোমড় দুলিয়ে প্রথমবার সবার নজর কাড়ের নোরা।

শুধু বলিউডেই নয়, দক্ষিণী ছবিতেও দর্শক মাতাচ্ছেন নোরা। একাধারে কাজ করছেন তেলেগু, মালয়ালম ও তামিল ছবিতে। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দা, মিউজিক ভিডিও ও রিয়েলিটি শোতেও নিয়মিত মুখ এই মরক্কোন সুন্দরী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা