ফের আহত বিশাল কৃষ্ণ রেড্ডি
বিনোদন

ফের আহত বিশাল কৃষ্ণ রেড্ডি

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অ্যাকশন হিরো ও জনপ্রিয় অভিনেতা বিশাল চেন্নাইয়ে ‘মার্ক অ্যান্টনি’ সিনেমার শুটিং সেটে আহত হয়েছেন।

আরও পড়ুন : ওসির আট তলা বাড়ি, দুদকে সুমন

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে এই জনপ্রিয় ড্যাশিং হিরো চেন্নাইয়ে ‘মার্ক অ্যান্টনি’ সিনেমার শুটিং সেটে আহত হন।

টুইট বার্তায় বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা বলেন, আজ সকালে গুরুতর আহত হয়েছেন বিশাল। ‘মার্ক অ্যান্টনি’ সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছেন বিশাল। তার দ্রুত সুস্থতা কামনা করছি।

এক প্রতিবেদনে গালতে ডটকম জানিয়েছে, আহত হওয়ার পর দ্রুত বিশালকে নিকটস্থ একটি নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আপাতত সিনেমাটির শুটিং বন্ধ রয়েছে। বিশাল সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং বন্ধ থাকবে।

আরও পড়ুন : আমরা জয়ী, সবাইকে সাবধান হতে হবে

প্রসঙ্গত, চলতি বছরের ৩ জুলাই শুটিং সেটে আহত হন বিশাল। চেন্নাইয়ে ‘লাদদি’ সিনেমার শুটিং চলাকালে পায়ে আঘাত পান এই অভিনেতা।

এরপর বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন এই অভিনেতা। ফের দুর্ঘটনার কবলে পড়লেন তিনি।

বিশাল কৃষ্ণ রেড্ডি ১৯৭৭ সালের ২৯ আগস্ট জন্মগ্রহণ করেন। তামিল সিনেমায় ​​কাজ করা একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক।

আরও পড়ুন : উর্ধ্বমুখী পাগলা ঘোড়া ছুটবে কত দূর!

চলচ্চিত্র প্রযোজক জি কে রেড্ডির ছোট ছেলে বিশাল চেন্নাইয়ের লয়োলা কলেজে ভিজ্যুয়াল কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন।

অ্যাকশন চলচ্চিত্রের জন্য সর্বাধিক পরিচিত তিনি। তার প্রযোজনা সংস্থা বিশাল ফিল্ম ফ্যাক্টরির অধীনে চলচ্চিত্র নির্মাণ করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা