সালমান খান
বিনোদন

নতুন লুকে হাজির হলেন ভাইজান

সান নিউজ ডেস্ক: ভাইজান খ্যাত বলিউড সুপারস্টার সালমান খান। বলিউডের হিট মেশিন তিনি। তার সিনেমা মানেই শত শত কোটির ব্যবসা। এছাড়া তিনি ছোট পর্দায় যেসব অনুষ্ঠান করেন, সেগুলোর জন্যও নেন আকাশচুম্বী পারিশ্রমিক। এসবের বাইরে নানাবিধ ব্যবসাও রয়েছে এই তারকার।

আরও পড়ুন: বিএনপি’র বিদায়ের সময় এসেছে

৫৬ বছর বয়সে এসেও ভক্তদের মনে জায়গা ধরে রেখেছেন তিনি। তার ছবি এখনো সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। তিনি সোশ্যাল মিডিয়াতেও খুব জনপ্রিয়। মাঝেমাঝেই নানা রকম ছবি পোস্ট করে থাকেন তিনি।

মঙ্গলবার (৯ আগস্ট) ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে দেখা যায় জিমে ওয়ার্কআউট করছেন। সেখানে সেশনের পর ছবি তুলেন। ছবিতে অভিনেতার সুঠাম পেশী, সিক্স প্যাক দেখে মুগ্ধ নেট দুনিয়া। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শক্তিশালী হওয়া...’

জানা যায়, সালমান কখনও জিম মিস করেন না। শত ব্যস্ততার মধ্যেও দিনে অন্তত এক ঘণ্টা জিমে কাটান। মাঝে মাঝে মাঝ রাতেও জিমে যান। সুলতান ছবির জন্য মার্শাল আর্ট শিখেছিলেন। তবে তার প্রতিদিনের রুটিনে থাকে বেঞ্চ প্রেস, ওয়েট ট্রেনিং, ট্রেডমিল, সিট আপস, পুশ আপস। জিম করা ছাড়াও সাইক্লিং করতে ভালোবাসেন তিনি।

এদিকে সালমানের আরও কিছু প্রকল্প রয়েছে। ‘কাভি ইদ কাভি দীপাবলি’। অভিনেতা চিরঞ্জীবীর তেলেগু ছবি ‘গডফাদার- এ অভিনয় করবেন সালমান। সম্প্রতি প্রজেক্টের শুটিং করতে হায়দরাবাদে ছিলেন তিনি।

প্রসঙ্গত, সালমান খান ৩৩ বছর ধরে বলিউডে কাজ করছেন। ১৯৮৮ সালে বিবি হো তো অ্যায়সি চলচ্চিত্রে একটি পার্শ চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে বলিউডে অভিষেক ঘটে তার। নায়ক হিসেবে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ম্যায়নে পিয়ার কিয়া ব্যবসা সফল হয়। এরপর আর তাকে পিছু ফিরে তাকাতে হয়নি। ম্যায়নে পিয়ার কিয়া ছবিতে কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এরপর তার ঝুলিতে বহু পুরস্কার যোগ হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা