লাভের মুখ দেখলো না ‘লাল সিং চাড্ডা’
বিনোদন

লাভের মুখ দেখলো না ‘লাল সিং চাড্ডা’

সান নিউজ ডেস্ক : বৃহস্পতিবার (১১ আগস্ট) তার বহুল আলোচিত ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পেয়েছে। কিন্তু প্রথম দিনে সিনেমাটি আশা পূরণ করতে পারেনি।

আরও পড়ুন: লাইটার জাহাজের ভাড়া বাড়ল

ভারতের একাধিক গণমাধ্যম থেকে জানা গেল, সিনেমাটি গতকাল ভারতজুড়ে মাত্র ১০ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। যা প্রত্যাশার চেয়ে অনেক কম। আমির খান ভক্ত ও বলিউড সংশ্লিষ্টদের ধারণা ছিল, প্রথম দিন অন্তত ২০-২৫ কোটি রুপি আয় করবে এটি।

কিন্তু বেশ কিছুদিন ধরে চলা ‘বয়কট লাল সিং চাড্ডা’ ও ‘বয়কট আমির খান’ হ্যাশট্যাগ মারাত্মকভাবে প্রভাবিত করেছে সিনেমাটিকে। ভারতজুড়ে এই নেতিবাচক প্রচার প্রবলভাবে ছড়িয়ে যায়। যার ফলে দর্শক সমাগম অনেক কম হয়েছে।

‘লাল সিং চাড্ডা’ সিনেমার বাজেট ১৮০ কোটি রুপি। বিশাল বাজেটের এই সিনেমা সমালোচকদের কাছ থেকেও পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ প্রশংসা করলেও অনেকে আবার সিনেমাটিকে একেবারে মানহীন দাবি করেছেন। তাই বাজেট তুলে লাভের মুখ দেখার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।

এদিকে একইদিন অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’ সিনেমাও মুক্তি পেয়েছে। সেটি অবশ্য পেয়েছে ইতিবাচক প্রতিক্রিয়া। সমালোচকরা প্রশংসা করেছেন। কিন্তু এরপরও আয়ের দিক থেকে খুব একটা সুবিধা করতে পারেনি। প্রথম দিন মাত্র ৮ কোটি রুপি আয় করেছে এটি।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

প্রসঙ্গত, ‘লাল সিং চাড্ডা’ নির্মিত হয়েছে হলিউডের কালজয়ী সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর অফিসিয়াল রিমেক হিসেবে। এতে আমির খানের সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর। সিনেমাটি পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

স্বাস্থ্য সচিবকে সব হাসপাতালে সার্কুলার জারি করতে হবে: হাইকোর্ট

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সরকারি ও বেসরকারি সব হাসপাতাল এবং ক্লিনিকে জরুরি চিক...

র‍্যাবের পরিবর্তে নতুন বাহিনী, কী আছে খসড়া আইনে? 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা