জাতীয়

লাইটার জাহাজের ভাড়া বাড়ল

সান নিউজ ডেস্ক: লাইটার জাহাজের (ছোট জাহাজে) ভাড়া বাড়িয়েছে লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি)। বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে ওয়াটার ট্রান্সপোর্ট সেলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: শিল্পকারখানায় সাপ্তাহিক ছুটির তালিকা ঘোষণা

ওয়াটার ট্রান্সপোর্ট সেলের কনভেনার মো. নুরুল হক জানান, চট্টগ্রাম থেকে ঢাকা, বরিশাল ও চাঁদপুর গন্তব্যে ২২ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। আর দেশের অন্যান্য গন্তব্যে ভাড়া বেড়েছে ১৫ শতাংশ। চট্টগ্রাম বন্দরের আউটার (বহির্নোঙর) থেকে ভেতরে বিভিন্ন গন্তব্যের ভাড়া অপরিবর্তিত রয়েছে।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম বেড়েছে। সে কারণে জাহাজ পরিচালনার ব্যয় বেড়েছে। এ কারণে জাহাজের ভাড়া বাড়ানো হয়েছে। ৬ আগস্ট থেকে এ ভাড়া কার্যকর বলে ধরে নেওয়া হবে। বড় আকারের জাহাজে করে পণ্য বিদেশ থেকে দেশে আনা হয়। পরে তা বহির্নোঙরে লাইটার জাহাজে করে খালাস করে দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা হয়।

আরও পড়ুন: সরকারি ওষুধ বিক্রি করলে ১০ বছর জেল

জানা গেছে, গত বছরের ১৬ নভেম্বর লাইটার জাহাজে করে নৌপথে পণ্য পরিবহনের ভাড়া বাড়ানো হয়েছিল ১৫ শতাংশ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা