মেহবুবা মাহনূর চাঁদনী
বিনোদন

এবার গানে চাঁদনী

সান নিউজ ডেস্ক: এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহবুবা মাহনূর চাঁদনী। নাচ-মডেলিং আর অভিনয় দিয়ে আগেই দর্শকের মন কেড়েছিলেন তিনি। এবার গানে অভিষেক হতে যাচ্ছে তার। চাঁদনীর গাওয়া প্রথম গানটির শিরোনাম ‘জানি না’।

আরও পড়ুন: আমার সব বান্ধবীর সঙ্গে ভাইয়েরা রাত কাটিয়েছে

এরমধ্যে নির্মাণ হয়েছে গানটির ভিডিও। তাতে মডেলও হয়েছেন তিনি। শিগগিরই এটি প্রকাশ হচ্ছে অন্তর্জালে। এমনটাই জানান চাঁদনী। গানটির কথা লিখেছেন অভিনেত্রীর মা ফাতেমা বেগম। সুর করছেন ফারহান লাবিব আহমেদ। ভিডিও নির্মাণ করেছেন টুকু খন্দকার।

চাঁদনী জানান, অনেক দিন আগে একটি টেলিফিল্মের জন্য তার মা গানটি লিখেছিলেন। কিন্তু টেলিফিল্মটি তৈরি না হওয়ায় নিজেই গানটিতে কণ্ঠ দেওয়ার সিদ্ধান্ত নেন। বলেন, ‘কোনও বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, একান্ত ভালো লাগা থেকেই গানটি গাওয়া।’

এদিকে বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি অভিনয়ে আবারও নিয়মিত হয়েছেন চাঁদনী। নিয়াজ চন্দ্রদীপ পরিচালিত ‘অসমাপ্ত চা’ স্বল্পদৈর্ঘ্য সিনেমার মধ্য দিয়ে অভিনয়ের দীর্ঘদিনের বিরতি ভেঙেছেন এই তারকা।

আরও পড়ুন: অনন্তের সিনেমা দিয়ে বিন্দুমাত্র লাভ নেই

প্রসঙ্গত, মেহবুবা মাহনূর চাঁদনী কিশোরী থাকাবস্থাতেই অভিনয় শুরু করেন। তার অভিনীত সফল চলচ্চিত্রের মধ্যে রয়েছে দুখাই, লালসালু এবং জয়যাত্রা।

চার বছর বয়সে চাঁদনী নৃত্য শেখা শুরু করেন। তিনি হিরুর অধীনে ভারতনাট্যম, আধুনিক এবং বাংলাদেশি নৃত্য শেখেন। বিটিভিতে প্রচারিত নতুন কুঁড়িতে দলগত নাচে তিনি প্রথম স্থান অর্জন করেছিলেন।

১৯৯৪ সালে দুখাই চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র যাত্রা শুরু হয়। চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি তিনি বেশ কিছু টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন। নৃত্যের মাধ্যমে পরিচিত পাওয়া চাঁদনী ২০১২ সালে ব্রুনাইয়ের ৪২তম স্বাধীনতা ও জাতীয় দিবসে ব্রুনাই দারুস্‌সালামে বাংলাদেশি সম্প্রদায়ের একজন হিসেবে নৃত্য পরিবেশন করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা