সংগৃহীত ছবি
বিনোদন

ফের বাবা হলেন কোহলি

বিনোদন ডেস্ক: দ্বিতীয়বারের মতো সন্তানের বাবা-মা হয়েছেন ভারতের তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা।

আরও পড়ুন: ফের একফ্রেমে সৌরভ-শাহরুখ

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) লন্ডনের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন আনুশকা।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ভক্তদের সুখবরটি জানান এই দম্পতি। একইসঙ্গে পুত্র সন্তানের নাম প্রকাশ করেন বিরাট-আনুশকা। ভামিকার ভাইয়ের নাম রাখা হয়েছে ‘অকায়’। যার অর্থ ‘উজ্জ্বল চাঁদ।’

আরও পড়ুন: আসছে ‘পাঠান টু’

ব্রিটিশ কোনো নাগরিক যদি দেশের বাইরে সন্তান জন্ম দেন, তবুও সেই সন্তান বাবা-মায়ের নাগরিকত্বের জন্য ব্রিটিশ নাগরিক হবেন। বিরাটপুত্র অকায় ভারতে জন্ম না নিলেও সে এই দেশেরই নাগরিক হবেন। তবে তার যুক্তরাজ্যের পাসপোর্ট থাকবে।

এর আগে নিজের পরিবারে নতুন অতিথির আগমনের খবর জানিয়ে একটি বিবৃতিতে বিরাট কোহলি লিখেছেন, আমাদের হৃদয়ের সমস্ত ভালোবাসা এবং আনন্দের সঙ্গে সবাইকে জানাচ্ছি, গত ১৫ ফেব্রুয়ারি আমাদের পুত্রসন্তান ‘অকায়’কে পৃথিবীতে স্বাগত জানিয়েছি। ভামিকা তার ছোট্ট ভাইকে স্বাগত জানিয়েছে। আমরা আমাদের জীবনের এই সুন্দর সময় আপনাদের আশীর্বাদ এবং শুভকামনা প্রার্থনা করছি। আমরা এই সময় আমাদের গোপনীয়তাকে সম্মান জানানোর জন্যও অনুরোধ করছি।’

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

উলিপুরে নমুনা শস্য কর্তনে হেক্টরে ফলন সাড়ে ৪ মেট্রিক টন ধান

কুড়িগ্রামের উলিপুরে ধানের ফলন নির্ধারণে নমুনা শস্য...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা