বিনোদন

ট্রোলিং নিয়ে তাপসী পান্নুর কথা

বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে নানান ধরণের সেলিব্রেটিদের ট্রোলিং হতে হয় অনেক অনাকাঙ্ক্ষিত কথা বা কাজের জন্য।

ট্রোলিং করার ফলে ব্যক্তিদের সামাজিক মান ক্ষুণ্ণ হয় যেমন, তেমন অনেক সময় পরিবার ও কাছের মানুষদেরও হাসির পাত্র হতে হয় অনেকের কাছে। সম্প্রতি বলিউড অভিনেত্রী তাপসী পান্নু ট্রোলড হওয়ায় তিনি সামাজিক মাধ্যমের সুফল-কুফল নিয়ে নানা মন্তব্য করেছেন গণমাধ্যমে।

তাপসী বলেন, 'আমার পরিবারের কেউই চলচ্চিত্র জগতের মানুষ নন। তাই তাদের অসুবিধা হয় এ সব দেখতে। কিন্তু আমি জানি, তাদের অভ্যস্ত হতে হবে। না হলে কিছু করার নেই।'

তাপসী বিশ্বাস করেন- ট্রোলিং বন্ধ হবে না। সামাজিকমাধ্যম দূষিত হয়ে গেছে। দুঃখের বিষয়, সেটার সঙ্গেই মানিয়ে নিচ্ছেন সকলে। তাপসীও তাদেরই একজন। তিনি মনে করেন- ট্রোলিং থামানোর ক্ষমতা তার নেই।

একই সঙ্গে তাপসী এই ট্রোলিংয়ের ফলে একটি জিনিস উপলব্ধি করেছেন। ট্রোলিংয়ের শিকার তারাই হন, যাদের কথার দাম রয়েছে। অভিনেত্রীর কথায়, 'তার মানে আমার বক্তব্য ও মতামত এই সমাজে প্রভাব ফেলছে। মানুষ আমার কথা শুনছে। আর তাই ট্রোল করে প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে। আমার মুখ বন্ধ করার চেষ্টা চলছে সে জন্যই।'

এটাই তাপসীর কাছে এক মাত্র পাওনা। কিন্তু তাও তিনি ট্রোলিংয়ের উত্তর দিতে চান না। তিনি মনে করেন, কুমন্তব্যের জবাব দিতে থাকলে তাঁর মর্যাদাহানি হবে। তাই নিজের মতপ্রকাশ করবেন। যে ভাবে জীবনটাকে যাপন করতে চান, সে ভাবেই করবেন। কে কী বলছে তার ভিত্তিতে নিজেকে বদলাবেন না।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা