বিনোদন

অন্ধকারে শীতযাপন করতে পছন্দ মিথিলার

বিনোদন ডেস্ক : একজন তারকার কত গুণ থাকতে পারে, তা হয়ত রাফিয়াথ রশিদ মিথিলাকে না দেখলে বোঝাই যেত না। অনেকগুণের মিশেলেই এক অনন্য মিথিলা। একইসঙ্গে তিনি শিল্পী, গীতিকার, সুরকার, অভিনেত্রী এবং মডেল আবার অন্যদিকে তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসাবে কর্মরত আছেন।

জীবনে তার অর্জন কম নয়। তিনি তার পেশায় যেমন দেখিয়েছে দক্ষতা, তেমনি সাড়া ফেলেছেন অভিনয় জগতেও। তবে কিছুদিন ধরে এক ভিন্ন মিথিলাকেই যেন খুঁজে পাওয়া যাচ্ছে।

মানুষের অনেক রূপ থাকে। আর তার পরিবর্তনও ঘটে। তেমনই হয়ত মিথিলার সাথেও ঘটেছে। নিজের গৎবাঁধা জীবন ভেঙ্গে একটু আড়মোড়াই দিলেন তিনি। ধরা দিলেন একটু বোল্ডরূপে। তবে কয়েক মাস ধরেই মিথিলার এই বোল্ডরূপের দেখা মিলছে। এর আগে শান্তশিষ্ট এক মিথিলাকে দেখেছে তার ভক্তরা। সেখান থেকেই সরে আসছেন এই তারকা। যদিও তাকে এতে সমালোচনার মুখেই পড়তে হয়েছে বার বার। কিন্তু মিথিলা থোড়াই কেয়ার করেন। সবার মুখভাঙ্গা জবাব দিয়ে নিজেকে তিনি উপস্থাপন করেছেন নিজের মত করেই।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কালো পোশাকে উষ্ণতা ছড়ালেন বহুগুণী এই তারকা। ছবিতে দেখা যায়, কাউচের উপর শুয়ে উন্মুক্ত কাঁধে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। এর আগেও বহুবার এরকম উষ্ণ ছবি পোস্ট করেছেন। সেই ধারাবাহিকতায় এবার রহস্যময়ী দৃষ্টিতে ধরা দিয়েছেন মিথিলা।

ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘আমি অন্ধকারে শান্তভাবে শীতযাপন করতে পছন্দ করি।’

এই ছবিতে ফের একবার সকলের দৃষ্টি আকর্ষণ করলেন তিনি। অভিনেত্রী সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়। যদিও অভিনেত্রীর কমেন্ট বক্স নির্দিষ্ট কয়েকজন মানুষের জন্যই খোলা রেখেছেন।

জীবনের নানা ঘটনা নিয়ে হরহামেশাই আলোচনা-সমালোচনায় থাকেন মিথিলা। সেটা হোক বিচ্ছেদ বা ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসা। তবে সব কিছু নিয়ে তিনি সাহসিকতা দেখিয়েছেন। মোকাবেলা করেছেন ট্রোলেরও। আর তার এই সাহসিকতাকেই অনুরাগীরা ভালবাসেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা