বিনোদন

মাওয়া গিয়ে ধাওয়া খেলেন মিথিলা

বিনোদন ডেস্ক : গভীর রাত। মাওয়া-আ‌রিচা মহাসড়কে ঘুরতে বের হন অভি‌নেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। কিন্তু খুব বেশিক্ষণ সেখানে থাকতে পারেননি তিনি। কিছু বখাটে ও ছিনতাইকারীর কবলে পড়ে ধাওয়া খান তিনি।
তবে ভাগ্যক্রমে এগি‌য়ে যান অভি‌নেতা ইরেশ জাকের। তার সাহায্যে এগিয়ে আসেন তি‌নি। সেখানে নানা ঘটনা ঘটে। তারপর যা ঘট‌লো তা দেখার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে!

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এনটিভি আয়োজনে প্রচার হবে ‘মিডনাইট সান’ শিরোনামে একটি একক নাটক। এটি সেই নাটকের গল্পের একাংশ।

ফরহাদ হোসেনের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আরিফ এ আহনাফ, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও ইরেশ যাকের। এরই মধ্যে দুই রাত মাওয়া-আরিচা মহাসড়কে তিন দিনে নাটকটির শুট সম্পন্ন হয়েছে।

পরিচালক আরিফ এ আহনাফ ব‌লেন, ‘আমি বলব না ভিন্নধর্মী কোনো গল্প, নাটকটি মিষ্টি প্রেমের সরল এক রাতের গল্প। যেখানে দেখা যাবে মিথিলা রাতে হুট করে বিপদে পড়েন। নাটকের মাধ্যমে দর্শককে একটি বার্তা দেওয়া হবে, যেটি জীবনের নিরাপত্তা, বিশ্বাস ও সম্মানের সঙ্গে যুক্ত।

রাফিয়াথ রশিদ মিথিলা ও ইরেশ যাকের ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন শাকিল রাজ, এহেসানুল হক, সুহাসিনী, সুমাইয়া অনন্যা প্রমুখ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর...

মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভায় সম্ভাব্য র...

মাদারীপুরে কৃষক দলের শোভা যাত্রায় 'জয় বাংলা' স্লোগান

১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের ঘোষিত শোক সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতা...

হরিণের মাংসসহ দুইজন ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন অবৈধ ম...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা