বিনোদন

বাদ নোরা

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নোরা ফাতেহি। তার ডান্সের কারণে নানা সময়ে তিনি আলোচনায় আসেন। এবার তিনি একটি সিনেমা থেকে বাদ পড়েছেন অতিরিক্ত প্রচারের কারণে। বিকাশ বাহুলের আসন্ন সিনেমা 'গণপথ'। এতে একজন বক্সারের ভূমিকায় অভিনয় করবেন টাইগার শ্রফ৷ চরিত্রের প্রয়োজনে নিজেকে তৈরি করছেন তিনি।

দুইটি গল্প একসঙ্গে থাকায় সিনেমাটির দুই নায়িকার প্রয়োজন৷ এতে প্রথম পছন্দ করা হয় কৃতি সেননকে। দ্বিতীয় নায়িকার জন্য মিডিয়াপাড়া থেকে সবখানেই গুজব ওঠে নোরা ফাতেহির কথা।

তবে সম্প্রতি বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, বিকাশ বাহুলের সিনেমা থেকে বাদ পড়ছেন নোরা।

সিনেমাটির জন্য অনেক আগে থেকেই নোরার সঙ্গে কথা পাকাপোক্ত করে রেখেছিলেন পরিচালক। তবে নায়িকার পিআর এজেন্সি থেকে অতিরিক্ত মাত্রায় খবরটি ছড়িয়ে পড়ায় ক্ষুব্দ হয়েছেন নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান। অনেকটা শাস্তি দিতেই নাকি নোরাকে বাদ দিয়েছেন তিনি।

ইতিমধ্যে সিনেমাটির পরিচালক তাদের নতুন নায়িকা খোঁজার সন্ধানে বের হয়েছেন।

কৃতি স্যাননকে সিনেমাটির দুই গল্পে দেখা গেলেও আরো একটি চরিত্রের জন্য নেওয়া হতে পারে নুপুর সাননকে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা