বিনোদন

আজ ওস্তাদ শাহাদাত হোসেন খানের জন্মবার্ষিকী

বিনোদন : আজ (৬ জুলাই) সরোদবাদক ও সংগীতজ্ঞ ওস্তাদ শাহাদাত হোসেন খানের ৬৩ তম জন্মবার্ষিকী। ১৯৫৮ সালের এইদিনে কুমিল্লা জেলার এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন শাহাদাত হোসেন খান। তার পিতা ওস্তাদ আবেদ হোসেন খান একজন প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী ও সেতারবাদক। তার দাদা ওস্তাদ আয়েত আলী খাঁ উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁর ছোট ভাই।

আজ এই গুণী মানুষের জন্মদিন। যেখানে সকলে উপস্থিত থাকলেও উপস্থিত থাকবেন না তিনি নিজেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০২০ সালের ২৮ নভেম্বর মারা যান এই প্রখ্যাত সরোদবাদক।

গুণী এই মানুষকে স্মরণ করতে মরণোত্তর জন্মজয়ন্তী উদযাপন করছে নবগঠিত ওস্তাদ শাহাদাত হোসেন খান সংগীত ফাউন্ডেশন।

এই ফাউন্ডেশনের আয়োজনে আজ রাত ৮ টায় অনুষ্ঠিত হবে অনলাইন সঙ্গীতাসর। সেতার ও সরোদের সুরের সঙ্গে তবলার বোলে সজ্জিত সঙ্গীতায়োজনের মাধ্যমে জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে শাহাদাত হোসেনকে। সঙ্গে থাকবে তাকে নিবেদিত কথামালা।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা